| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার চমক দেওয়া দল ঘোষণা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১০ ১৩:৫৩:৩৮
কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার চমক দেওয়া দল ঘোষণা

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া এবারও শক্তিশালী দল ঘোষণা করলো। ২৬ জনের স্কোয়াডে ইংলিশ প্রিমিয়ারের ফুটবলারদেরই প্রাধান্য দিয়েছেন কোচ জ্লাটকো দালিচ।

লুকা মদ্রিচরা গতবার দুরন্ত ফুটবল উপহার দিয়েছিলেন। কেউই ভাবেননি রাশিয়া বিশ্বকাপে ফাইনাল উঠে পড়বেন ক্রোয়াটরা। ট্রফির খুব কাছে পৌঁছেও শেষ পর্যন্ত ফ্রান্সের কাছে হারতে হয়েছিল মদ্রিচদের।

এবার সেই আক্ষেপ ঘুচানোর মিশনে মদ্রিচের সঙ্গী হিসেবে থাকবেন মার্সেলো ব্রোজোভিচ ও মাতেও কোভাসিচ। দেশের হয়ে ১৫৪টা ম্যাচ খেলে ফেলেছেন মদ্রিচ। এবারের বিশ্বকাপেই শেষবারের মতো দেখা যাবে ৩৭ বছর বয়সী মিডফিল্ডারকে। শেষটা রাঙাতে নিশ্চয়ই নিজের সেরাটা দিয়েই লড়বেন তিনি।

ক্রোয়েশিয়ার বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ, ইভিকা ইভুসিচ, ইভো গার্বিচ

রক্ষণভাগ: দোমাগোজ ভিদা, দেজান লভরেন, বোর্না বারিসিচ, জোসিপ জুরানোভিচ, জোস্কো গার্দিওল, বোর্না সোসা, জোসিপ স্তানিসিচ, মার্তিন এলিচ, জোসিপ সুতালো

মাঝমাঠ- লুকা মদ্রিচ, মাতেও কোভাসিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও পাসালিচ, নিকোলা ভ্লাসিচ, লোভ্রো মাজের, ক্রিস্তিজান জাকিচ, লুকা সুসিচ

আক্রমণভাগ- ইভান পেরিসিচ, আন্দ্রেজ ক্রামারিচ, ব্রুনো পেতকোভিচ, মাসলাভ ওরসিচ, আন্তে বুদিমার, মার্কো লিভাজা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...