| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রতিপক্ষ হিসাবে ফাইনালে যাকে চায় পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১০ ১০:২২:১৫
প্রতিপক্ষ হিসাবে ফাইনালে যাকে চায় পাকিস্তান

এমন একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। আজ (বৃহস্পতিবার) অ্যাডিলেড ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত আর ইংল্যান্ড। এই ম্যাচটাতে জিতলেই ভারত ফাইনাল খেলবে পাকিস্তানের বিপক্ষে। বুধবার নিউজিল্যান্ডকে হারিয়ে আগেই ফাইনালে নাম লিখিয়েছে পাকিস্তান।

ম্যাচের পরই দলটির উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান বলেন, 'আমাদের ছেলেরা চাইছে ভারত ফাইনালে উঠুক। যদি সেটা হয়, তবে পুরো বিশ্বই খেলাটা ভীষণ উপভোগ করবে।'

ম্যাচের পর একইরকম কথা বলেছেন পাকিস্তানের ব্যাটিং কোচ ম্যাথু হেইডেনও। তিনি বলেন, 'ফ্যান্টাস্টিক। আজকের রাতটি খুব বিশেষ কিছু। আমাদের সামনে দারুণ এক সুযোগ চলে এসেছে।’

কেন ভারতকে মোকাবেলা করতে চান, কারণ জানিয়ে হেইডেন বলেন ‘হারিস (রউফ) ১৫০ কিলোমিটার বেগে বল করতে পারে। এটা দেখার জন্যই আমি ফাইনালে ভারতের বিরুদ্ধে মোকাবেলা করতে চাই। আপনি কল্পনাও করতে পারবেন না, এটা এমন একটা ব্যাপার হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...