| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ফর্মহীন রোনালদোতেই ভরসা পর্তুগালের, সিআর সেভেন কে সেরা রূপেই দেখা যাবে বিশ্বকাপে বিশ্বাস সবার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০৭ ১৪:০০:১০
ফর্মহীন রোনালদোতেই ভরসা পর্তুগালের, সিআর সেভেন কে সেরা রূপেই দেখা যাবে বিশ্বকাপে বিশ্বাস সবার

তবে মুদ্রার এক পাশ অর্থাৎ রোনালদো সাম্প্রতিক সময় নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছেন। মৌসুমের পর মৌসুম গোলের বন্যা ভাসিয়ে দেওয়া রোনালদো ২০২২-২৩ মৌসুমে এখন পর্যন্ত গোল করেছেন মাত্র তিনটি। প্রিমিয়ার লিগে একটি এবং ইউরোপা লীগে দুটি। বলতে গেলে প্রিমিয়ার লিগের পুরো মৌসুমই বেঞ্চে বসে কাটিয়েছেন রোনালদো।

তার চেয়েও বড় কথা সুযোগ পাওয়া ম্যাচগুলোতেও একাধিক গোলের সুযোগ হাতছাড়া করেছেন এই পর্তুগিজ তারকা। একসময় যেখানে সুযোগ ছিল না সেখানেও গোল করে বসা রোনালদো, সুযোগ পেয়েও হাতছাড়া করছেন। খবর আছে বিশ্বের বড় বড় ক্লাবগুলো এখন রোনালদোর প্রতি অনাগ্রহী হয়ে উঠছে। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচও রোনাল্ডোর উপর খুব একটা ভরসা করতে পারছেন না। যদিও সংবাদমাধ্যমে খোলাখুলি রোনাল্ডোর প্রশংসাই করে চলছেন ইউনাইটেডের কোচ বেনি মাকার্থি। চারদিক থেকে যখন সমালোচনার ঝড় বয়ে উঠছে রোনালদোর উপর, তখন পর্তুগালের সতীর্থসহ কোচ ফার্নান্দো সান্তস্কে অবশ্য পাশে পাচ্ছেন সিআর সেভেন।

রোনালদোর সতীর্থ এবং পর্তুগাল দলের ডিফেন্ডার রুবেন দিয়াস বলেন"পর্তুগালের সব ফুটবল প্রজন্মের মধ্যে তিনজন আলাদাভাবে ছাপ রাখতে পেরেছেন। তারা হলেন ইউসিবি ও লুইস ফিগো ও ক্রিস্তিয়ানো রোনাল্ডো। তারা বিশ্ব ফুটবলেও তাদের পদচিহ্ন এঁকেছেন। তাদের পেয়ে আমরা ভাগ্যবান,তাদের সাথে খেলার অনুভূতিটা আমাদের জন্য বিশেষ। আসলেই এর মূল্য অনেক। বিশ্বকাপে অবশ্যই এটা আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা যোগাবে।

"দুমাস আগে স্পেনের বিপক্ষে রোনাল্ডোর নিশ্চিত গোলের কয়েকটি সুযোগ হাতছাড়া করার পর পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তস্কে এ প্রসঙ্গে মন্তব্য করতে বলা হলে তিনি বলেন"আমার কাছে গুরুত্বপূর্ণ দল কেমন খেলছে। রোনাল্ডোর কাছে বেশ কয়েকটি সুযোগ ছিল। যার মধ্যে দুটি তো অবশ্যই কাজে লাগানোর মতো। স্বভাবতই এসব সুযোগ কাজে লাগিয়ে থাকে রোনালদো।

তবে কোনো কারণে আজকের ম্যাচে পারেনি। এটি নিয়ে তেমন মাথা ঘামাতে রাজি নয় আমি"অর্থাৎ এই কঠিন সময়েও রোনালদোর পাশে রয়েছেন পর্তুগাল বস। ক্লাব ফুটবলে ফর্ম পরে যাওয়ার পর থেকে খুব একটা সমর্থন না পেলেও নিজের দেশে পূর্ণ সমর্থনই পাচ্ছেন রোনালদো। তাদের বিশ্বাস বড় মঞ্চে জ্বলে উঠবেন এই বড় ফুটবলার। ২০ নভেম্বর পর্দা উঠতে চলেছে কাতার বিশ্বকাপের। ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...