| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

"টাইগাররা খুব বেশি দূরে নেই"

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০৫ ১৯:৩০:৪০
"টাইগাররা খুব বেশি দূরে নেই"

সর্বশেষ ভারত ম্যাচেই তুমুল প্রতিদ্বন্দীতা করে বাংলাদেশ। মাত্র ৫ রানে হেরেছে সাকিব আল হাসানের দল। আগামীকাল (৬ নভেম্বর) বিশ্বকাপের মূল পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান। সেই ম্যাচ জিতেই শেষ করতে চান টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য ভারত ম্যাচ থেকে আত্মবিশ্বাস নেবে দল, এমনটাই জানিয়েছেন শ্রীরাম।

পাকিস্তান ম্যাচের আগে ভারতের বিপক্ষে মাত্র ৫ রানের হার থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে শ্রীরাম বলেন,

‘খেলা শুরু হওয়ার আগে যদি কেউ বলত যে আমরা ভারতের কাছে ৫ রানে হারব, তাহলে যে কেউ হয়তো তা লুফে নিত। আমরা নিজেদের এমন একটি জায়গায় নিয়ে গিয়েছিলাম যে ভারতকে হারাতে পারতাম। যদিও শেষ পর্যন্ত আমরা পারিনি। তবে এতটা কাছাকাছি যেতে পেরে ছেলেরা অনেক আত্মবিশ্বাস অর্জন করেছে।

দিনশেষে হার তো মাত্র ৫ রানের… শেষটুকু ঠিকঠাক করত না পেরে ড্রেসিং রুমে সবাই হতাশ ছিল অবশ্যই এবং তারা উপলব্ধি করেছে, কতটা সুবর্ণ সুযোগ তারা হাতছাড়া করেছে। তবে দলের জন্য দারুণ শিক্ষণীয় এটি এবং দলকে প্রচুর আত্মবিশ্বাস জোগাচ্ছে যে, ভারতের মতো একটি দলকে চ্যালেঞ্জ জানিয়ে যদি এত কাছাকাছি যাওয়া যায়, তাহলে আমরা খুব বেশি দূরে নেই।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...