| ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

মস্তিষ্ক কাজে লাগিয়ে জিতেই গেলো ইংল্যান্ড,ছিঁটকে গিয়ে বিদায় অস্ট্রেলিয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০৫ ১৮:৩০:০৮
মস্তিষ্ক কাজে লাগিয়ে জিতেই গেলো ইংল্যান্ড,ছিঁটকে গিয়ে বিদায় অস্ট্রেলিয়া

সিডনিতে আজ শ্রীলঙ্কাকে ৪ উইকেট আর ২ বল হাতে রেখে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে নাম লিখিয়েছে ইংল্যান্ড। আর তাতেই ছিঁটকে গিয়ে বিদায় হয়ে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার।

আজ ০৫ নভেম্বর ২০২২শেষ ওভারে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড, বিদায় অস্ট্রেলিয়ারলো স্কোরিং ম্যাচে লড়াইটা হলো হাড্ডাহাড্ডি।

এদিকে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়েছে আগেই। ‘এ’ গ্রুপে দুই দলের ভাগ্য ছিল লঙ্কানদের হাতে। তবে শ্রীলঙ্কা জিতলে বাদ পড়তো ইংল্যান্ড, লঙ্কানদের হারে বাদ পড়লো অস্ট্রেলিয়া। এই গ্রুপে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড-তিন দলই সমান ৭ পয়েন্ট পেয়েছে। কিন্তু রানরেটে পিছিয়ে থাকায় কপাল পুড়েছে অস্ট্রেলিয়ার।

তাদের লক্ষ্য ছিলো মাত্র ১৪২ রান। একটা সময় সহজ জয়ের পথেই ছিল ইংল্যান্ড। কিন্তু হঠাৎ করেই পাল্টে যায় চিত্র। একের পর এক উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ইংলিশরা।

দেখা গেছে, একটা প্রান্ত ধরে ছিলেন তিন নম্বরে নামা বেন স্টোকস। ইনিংসের শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ৩৬ বলে ৪২ রান নিয়ে। বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করে ক্রিস ওকস।

তাছাড়া রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই দলকে দারুণ শুরু এনে দেন জস বাটলার আর অ্যালেক্স হেলস। তাদের ৪৪ বলে ৭৫ রানের ঝোড়ো জুটিটি ভাঙে হাসারাঙ্গার বলে বাটলার (২৩ বলে ২৮) আউট হলে হাসারাঙ্গা তার দ্বিতীয় শিকার করেন বিধ্বংসী হেলসকে (৩০ বলে ৪৭)।

এরপর অল্প সময়ের ব্যবধানে হ্যারি ব্রুক (৪), লিয়াম লিভিংস্টোন (৪) আর মঈন আলি (১), স্যাম কুরানকে (৬) হারিয়ে বিপদে পড়ে ইংলিশরা। তবে সেখান থেকে স্টোকস দলকে টেনে নিয়ে যান শেষ পর্যন্ত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। মিচেল ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের চার ম্যাচ নিশ্চিত

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের চার ম্যাচ নিশ্চিত

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপের ডিভিশন-১-এ খেলার অনুমোদন পেয়েছে বাংলাদেশ। ভারতের জায়গায় আগামী সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...