| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে এবার নেইমার নির্ভর নয় ব্রাজিল: কাফু

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০৫ ১৫:৪৫:৩৯
বিশ্বকাপে এবার নেইমার নির্ভর নয় ব্রাজিল: কাফু

২০০২ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কাফু মনে করেন, বিশ্বকাপে এবারও ব্রাজিল দলের সবচেয়ে বড় ভরসার নাম নেইমার। তবে এই পুরো দল কিন্তু নেইমার নির্ভরশীল নয় বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

বিশ্বকাপ আসন্ন, সুতরাং এরই মধ্যে পুরো বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। কোন দল ট্রফি জিতবে, কারা চমকে দেবে, এসব নিয়ে হিসাব-নিকাশ শুরু হয়েছে অনেক আগে থেকেই।

এদিকে মাত্র দুই সপ্তাহ পরই বাজতে চলেছে কিক অফের বাঁশি।

পুলিশ এবং ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগে বিশ্বকাপের আগে পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতায় এসেছেন কাফু। জানা গেছে, কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধনের পাশাপাশি একটি প্রদর্শনী ম্যাচও খেলবেন তনি।

কলকাতার নিউটাউনের একটি হোটেলে শুক্রবার সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় বিশ্বকাপের একটি রেপ্লিকাও ছিল তার হাতে।

শুরুতেই কাফু বলেন , এবারের বিশ্বকাপে ব্রাজিল চমকে দিতে পারে। এমনকি ট্রফিও জিততে পারে। কারণ দলটা আর নেইমার নির্ভরশীল নয়।

কাফুর বলেন, ‘আপনারা যদি চার বছর আগে আমাকে জিজ্ঞাসা করতেন, তখন বলতাম দলটা নেইমারের উপর দাঁড়িয়ে। তবে এখন আর এমন কথা বলতে পারছি না। কারণ এই দলে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, লুকাস পাকুয়েতা, ফ্রেডের মতো ফুটবলার রয়েছে। দলের হয়ে ওদের ক্ষমতা আছে সেরাটা দেওয়ার। এবার ব্রাজিল একদম ভিন্ন দল।’

তাছাড়া এবারের বিশ্বকাপের সময় পরিবর্তন হওয়ায় ফুটবলের মান ভাল হবে বলে মনে করছেন কাফু।

তিনি জানান,অন্যবার ক্লাব ফুটবল শেষ হওয়ার পর ক্লান্ত অবস্থায় ফুটবলাররা বিশ্বকাপে খেলতে আসতেন। তবে এবার ক্লাব ফুটবলের মাঝে বিশ্বকাপ পড়ায় ভাল খেলতে পারেন তারা।

তাছাড়া তিনি আরো বলেন, ‘সাধারণত বিশ্বকাপ জুনে শুরু হয়। এবার নভেম্বরে হচ্ছে। আগে বিভিন্ন দেশের লিগ শেষ হওয়ার পর ফুটবলাররা দেশের হয়ে খেলতে যেত। এতে অনেকটা ক্লান্ত হয়ে পড়ত তারা। এবার প্রত্যেকে খেলার মধ্যেই রয়েছে। লিগের মাঝেই দেশের হয়ে খেলতে যাচ্ছে। আর এবার অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে সবাই।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...