বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মানির দুর্দান্ত খেলোয়াড় টিমো ভেরনার
জানা গেছে, চ্যাম্পিয়নস লিগে গত বুধবার শাখতার দনেস্কর বিপক্ষে ম্যাচে লিপজিগের হয়ে শুরু থেকেই মাঠে ছিলেন তিনি ।
তবে পায়ের চোট পাওয়ার পর দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি তিনি। এদিকে ভেরনারের ছিটকে পড়ায় বিচলিত জার্মান কোচ হ্যান্সি ফ্লিক, ‘আমাদের জন্য খুবই খারাপ খবর। আর ওর জন্য দুঃখ হচ্ছে, বিশ্বকাপে খেলতে না পারার জন্য। এবার ওকে না পাওয়ায় বড় ক্ষতি হলো আমাদের। আমরা এমন একজনকে হারালাম যাকে আমাদের খুব দরকার ছিল। ’
ভেরনার জার্মানির জার্সিতে ৫৫ ম্যাচে ২৪ গোল করেছেন। দেশটির আক্রমণভাগে মূল স্ট্রাইকার হিসেবে খেলছিলেন তিনি।
এদিকে তার অনুপস্থিতি জার্মানির আক্রমণের শক্তি কিছুটা হলেও কমে গেল।
