| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া ম্যাচ শেষে আফগান অধিনায়ক মোহাম্মদ নবীর মারাত্মক সিদ্ধান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০৫ ১১:১৬:২১
অস্ট্রেলিয়া ম্যাচ শেষে আফগান অধিনায়ক মোহাম্মদ নবীর মারাত্মক সিদ্ধান্ত

আগামী বছরের ১ জানুয়ারি ৩৮ বছর বয়সে পড়তে চলা মোহাম্মদ নবী আফগানিস্তানের সিনিয়র টি-২০ খেলোয়াড়। তবে অধিনায়কত্ব ছাড়ার পর খেলোয়াড় হিসেবে দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন নবী।

অধিনায়কত্বের দায়িত্ব ছাড়লেন নবী

এক পোস্টের মাধ্যমে অধিনায়কত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন মোহাম্মদ নবী। তিনি লিখেছেন, “আমাদের টি-২০ বিশ্বকাপের যাত্রা শেষ। আমরা যে ফলাফল করেছিল তা আমরা বা আমাদের সমর্থকরা তা আশা করিনি। ম্যাচের ফলাফল নিয়ে আমরা আপনার মতোই হতাশ।”

তিনি বলেন, “গত এক বছর ধরে আমাদের দলের প্রস্তুতি সে পর্যায়ে ছিল না যেটা একজন অধিনায়ক একটা বড় টুর্নামেন্টের জন্য চাইবেন।”

নবী লিখেছেন, “এমনকি গত কয়েকটি সফরেও টিম ম্যানেজমেন্ট, নির্বাচক কমিটি এবং আমি একমত ছিলাম না। যা দলের ভারসাম্যকে প্রভাবিত করেছে। আর এ কারণেই আমি অবিলম্বে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছি এবং ম্যানেজমেন্ট এবং দলের যখন আমাকে প্রয়োজন হবে তখন আমি আমার দেশের হয়ে খেলতে থাকব।”

এক নজরে নবীর কেরিয়ার :

মোহাম্মদ নবী ১০৪ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৪টি হাফ সেঞ্চুরির সাহায্যে ১৬৮৬ রান করেছেন। এছাড়াও ৭.৩১ গড়ে ৮৪টি উইকেটও নিয়েছেন।

এদিকে তিনি ২০১৩ থেকে ২০২২ সালের মধ্যে ৩৫ টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তান দলের প্রতিনিধিত্ব করেছেন। তিনি আফগানিস্তানের হয়ে ৩টি টেস্ট ও ১৩৩টি ওয়ানডে খেলেছেন। একটি সেঞ্চুরি ও ১৫টি হাফ সেঞ্চুরির সাহায্যে ওয়ানডেতে নবী ২৯১ রান করেছেন।

তাছাড়া এই অফ-স্পিন বোলার নিয়েছেন ১৪২ উইকেট। টেস্ট ক্রিকেটে নবীর আছে ৮ উইকেট ও ৩৩ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...