অবাক ফুটবল বিশ্বঃ মালদ্বীপে সাবিনাদের ‘ম্যাজিক’
ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০৪ ২০:২৫:০৯
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে মালদ্বীপের ঘরোয়া ফুটসাল ফুটবলে অনুষ্ঠিত ফাইনালে সাবিনা-সুমাইয়ার দল ধিবেহি সিফাইঙ ১০-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রতিপক্ষ এমপিএলকে।
মৌসুম জুড়ে দারুণ পারফর্ম্যান্স করা সাবিনা ফাইনালেও করেছেন চার গোল। ফলে বাংলাদেশের গোলমেশিন সাবিনা খাতুন জিতেছেন ফাইনালসেরা, টুর্নামেন্টসেরা এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।
ম্যাচে সাবিনার ৪ গোলর পাশাপাশি আরেক বাংলাদেশি ফুটবলার সুমাইয়া করেছেন ১ গোল।
