| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থের জন্য মনোনীত বিরাট কোহলি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০৪ ১০:২১:৫৩
আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থের জন্য মনোনীত বিরাট কোহলি

জানা গেছে, অক্টোবরের ‘প্লেয়ার অফ দ্য মান্থ’-এর জন্য ৩ জন খেলোয়াড়কে বেছে নিয়েছে আইসিসি।

বিশ্বকাপ এবং বিশ্বকাপের আগে এই মাসে যারা ভালো প্রদর্শনী করেছে তারাই সুযোগ পেয়েছে এই লিস্টে, এই লিস্টে প্রথমবারের জন্য ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে গত মাসে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছিলেন পাকিস্তান এর উইকেট রক্ষক মোহাম্মদ রিজওয়ান ।

আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থের জন্য মনোনীত বিরাট কোহলি

Virat Koholi

দীর্ঘদিন পরে বিরাট কোহলিকে আবার সেই পুরানো ছন্দে দেখা যাচ্ছে। এই বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন বিরাট।দেখ গেছে ৪ ম্যাচে ইতিমধ্যে তিনটি অর্ধ শতরান জুড়ে দিয়েছেন নিজের খাতায়। এবারের বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক রান করেছেন তিনি, তাছড়া বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রানের মুকুট এখন তার মাথায়। মহেলা জয়বর্ধনের রেকর্ডটি ভেঙে দিয়েছেন তিনি।

বিরাট কোহলি এখনও পর্যন্ত বিশ্বকাপে মোট ৪টি ম্যাচ ২২০ গড়ে ব্যাটিং করে ২২০ রান করেছেন। তার ব্যাট হাতে দেখা গেছে ৩টি হাফ সেঞ্চুরি। তার এই পারফরম্যান্স-এর জন্যই তিনি প্লেয়ার অফ দ্য মান্থ’-এর প্রবল দাবিদার হয়েছেন।

মনোনীত হয়েছেন সিকান্দার রাজা ও ডেভিড মিলার

বিরাট কোহলি ছাড়া এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে অ্যাসোসিয়েট ন্যাশনের অন্যতম সেরা প্লেয়ার সিকান্দার রাজা। এবছর নিজের দমে জিম্বাবুয়ের হয়ে অনেক ম্যাচ জিতিয়েছেন তিনি ।

এমনকি এবার টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ম্যান অফ দ্যা ম্যাচের অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। তাছাড়া সিকান্দার রাজা বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ ম্যাচে ২৬.৪২ গড়ে ব্যাটিং করে ১৮৫ রান করেছেন। শুধু তাই নয়, বিশ্বকাপে ৯ উইকেটও রয়েছে রাজার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...