| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আশরাফুল ও যুবরাজের পর দ্রুততম ফিফটির রেকর্ডের তালিকায় শাদাব খান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০৪ ০২:০১:০০
আশরাফুল ও যুবরাজের পর দ্রুততম ফিফটির রেকর্ডের তালিকায় শাদাব খান

সিডনিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে শুরুটা ভালো করতে পারেননি টপ-অর্ডার কেউই। তারকা ব্যাটার রিজওয়ান, অধিনায়ক বাবর এবং টপঅর্ডার ব্যাটসম্যান শান মাসুদ ফিরে যান দ্রুত সাজঘরে।

এদিকে নতুন করে দলে যুক্ত হওয়া মোহাম্মদ হারিস দ্রুত রান তোলার চেষ্টা করেন। তবে ৩ ছয় আর ২ চারে ১১ বলে ২৮ রান করে বিদায় নেন হারিসও। দেখা যায় ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান।

কিন্তু এরপরই সেই চাপ ভালোভাবে সামালে নেন মোহাম্মদ নাওয়াজ ও শাদাব খান। দলীয় ৯৫ রানের সময় ব্যক্তিগত ২৮ রানে বিদায় নেন নাওয়াজ।

তারপর শুরু হয় পাকিস্তানি ব্যাটারদের ঝোড়ো ব্যাটিং। ইফতিখার আহমেদ ও শাদাব খান শুরু করেন ছয়-চারের বন্যা। প্রোটিয়া বোলারদের একের পর এক বল আছড়ে পড়ে সীমানার বাইরে। ৪ ছয় আর ৩ চারে ২২ বলে ৫২ রান করে ফেরেন শাদাব।

আর এর মধ্যো দিয়েই ২০ বলের ফিফটিতে শাদাব যৌথভাবে বিশ্বকাপ ইতিহাসে চতুর্থ দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন। এর আগে সমান ২০ বলে ফিফটির রেকর্ড আছে মোহাম্মদ আশরাফুল ও যুবরাজ সিংহের।

এছাড়াও চলতি বিশ্বকাপে লিটনের ভারতের বিপক্ষে করা ২১ বলো ফিফটির রেকর্ডও ভাঙেন শাদাব।

ইফতেখারও দ.আফ্রিকার বিরুদ্ধে অর্ধশতক হাঁকান । ৩৫ বলে ৫১ রান করেন এই মিডল অর্ডার । শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে বাবর আজমের দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...