| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘এটা তো স্কুল না কিছু হলেই হেড মাস্টারের কাছে নালিশ করবেন’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০৩ ১৫:৪৩:০৩
‘এটা তো স্কুল না কিছু হলেই হেড মাস্টারের কাছে নালিশ করবেন’

কিন্তু পরিস্থিতিটাও মাথায় রাখতে বললেন বিসিবি পরিচালক। বললেন, এটা তো স্কুল না যে কিছু হলেই হেড মাস্টারের কাছে গিয়ে নালিশ করবেন।

অ্যাডিলেডে বুধবার বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে বিতর্ক যেন থামছেই না। ভেজা মাঠে তাড়াহুড়ো করে আম্পায়ারদের খেলা শুরু করা কিংবা বিরাট কোহলির ফেক ফিল্ডিং আম্পায়ারের চোখ এড়িয়ে যাওয়া; মাত্র ৫ রানে হেরে যাওয়া এই ম্যাচে এই বিষয়গুলো বেশ বড় হয়ে চোখে পড়ছে।

বিরতির পর আম্পায়াররা খেলা শুরু করতে চাইলে সাকিব আল হাসানকে অনেকটাই অসন্তুষ্ট দেখা যায়। কী কথা হয়েছিল সাকিবের সঙ্গে আম্পায়ারের?

জালাল ইউনুস বললেন, ‘কথা হয়েছে আপনারা তো টিভিতেই দেখেছেন। সবাই আপনারা চোখের সামনেই দেখেছেন। দুটি ইস্যু ছিল। একটা ছিল যে ফেক থ্রো। ফেক থ্রোটা আম্পায়ারদের নোটিশে আনা হয়েছে তবে আম্পায়ার বলেছে আমি এটা খেয়াল করিনি। যার জন্য সে রিভিউতে যায়নি। সাকিব এটা নিয়ে অনেক আলাপ করেছে ইরাসমাসের সাথে। খেলার পরও আলাপ করেছে। একই সাথে মাঠ ভেজা নিয়েও আলাপ হয়েছে।’

‘সাকিব বারবার (আম্পায়ারকে) বলছিল, তুমি আরেকটা সময় নিয়ে মাঠটা আরেকটু শুকাও। শুকানোর পর খেলা শুরু কর। কিন্তু তারা...আম্পায়ার্স ডিসিশন ইজ ফাইনাল। সে জন্যই এখানে তর্ক-বিতর্কের কোনো সুযোগ ছিল না। সিদ্ধান্ত একটা, আপনি খেলবেন কি খেলবেন না।’

এই বিষয়গুলো আইসিসির সভায় তোলা হবে কিনা, এমন প্রশ্নে জালাল ইউনুস বলেন, ‘এটা সহজ না কিছু হলেই যে বোর্ডে আলাপ। এটা তো স্কুল না কিছু হলেই হেড মাস্টারের কাছে নালিশ করবেন। এই ধরনের পরিস্থিতি না। তারপরও আমাদের মাথায় আছে এটা প্রপার ফোরামে গিয়ে যেন কথা বলতে পারি। সেটা আমাদের মাথায় আছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...