| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও দ. আফ্রিকা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০৩ ১৪:১৬:০৪
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও দ. আফ্রিকা

দেখা গেছে, এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা কোনও ম্যাচ হারেনি। চতুর্থ ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া দলটি এবার হারলেই খাদের কিনারায় চলে যাবে।

এদিকে গত ম্যাচে বাবর আজমের দল নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে সেমিফাইনালের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখে। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে অপ্রত্যাশিত হারের পর ওই জয় তাদের এনে দেয় স্বস্তি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের এ ম্যাচও তাদের জিততে হবে, একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর দিকে।

কিন্তু টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের জেতাটা সহজ হবে না। তিন বিভাগেই দারুণ করছে প্রোটিয়ারা। পেসারদের বিপক্ষে আফ্রিকানদের ব্যাটিং লাইনআপ বেশ শক্ত, বিশেষ করে মিডল অর্ডার।এ কারণে ব্যাটিং লাইনে পরিবর্তন আনার কোনও সম্ভাবনা নেই প্রোটিয়াদের। সম্ভবত লুঙ্গি এনগিডিকে সাইডলাইনে রেখে স্পিনার তাবরাইজ শামসিকে ফেরাতে পারে তারা।

তবেবপাকিস্তানের লাইনআপেও একটি পরিবর্তন নিশ্চিত। হাঁটুর ইনজুরিতে ছিটকে গেছেন ফখর জামান। এদিকে ভারত ম্যাচের পর বাদ পড়া আসিফ আলীকে একাদশে ফেরানো হতে পারে।

এবারের আসরের গ্রুপ-২ এর খেলায় তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা, আর দুই পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান পাকিস্তানের। তাতে করে এই ম্যাচ জিতলেই দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে, আর হারলে বিদায় হবেন বাবর আজামানরা।

তবে পরিসংখ্যান বলছে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবারের দেখায় সবগুলো জিতেছে পাকিস্তান, শেষবার মুখোমুখি হয়েছিল ২০১২ সালে।

সংখ্যাটা ৪-০ তে বাড়িয়ে নিতে পারলে বেঁচে যাবে নয়তো বাজতে পারে তাদের বিদায়ের ঘন্টা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...