| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

টি-২০ বিশকাপঃ যে সমীকরণে এখনও সেমিতে যেতে পারে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০৩ ১২:২৮:৪২
টি-২০ বিশকাপঃ যে সমীকরণে এখনও সেমিতে যেতে পারে বাংলাদেশ

রোববার (৬ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে জিততেই হবে সাকিবদের। তাহলে ছয় পয়েন্টে পৌঁছাবে বাংলাদেশ। তারপর অন্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে।

বাংলাদেশের বিপক্ষে হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে পাকিস্তান (যদি আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাবর আজমরা জিতেও যান)। সেই পরিস্থিতিতে সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের লড়াই হবে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের সঙ্গে।

দুটি ম্যাচেই (পাকিস্তান এবং নেদারল্যান্ডস) দক্ষিণ আফ্রিকার হার প্রার্থনা করতে হবে বাংলাদেশকে। সেক্ষেত্রে পাঁচ পয়েন্টেই থমকে থাকবে দক্ষিণ আফ্রিকা। সেমিতে উঠে যাবে ভারত (জিম্বাবুয়ের বিপক্ষে হেরে যাক বা জিতে যাক) এবং বাংলাদেশ।

পাকিস্তান বা নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা জিতে গেলে প্রবল চাপ বাড়বে বাংলাদেশের। কারণ সেক্ষেত্রে সেমিতে উঠে যাবে প্রোটিয়ারা।

তখন সেমিফাইনালে ওঠার জন্য ভারতের সঙ্গে লড়াই হবে বাংলাদেশের। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের জয় প্রার্থনা করতে হবে টাইগার সমর্থকদের। ভারত জিতে গেলে বাংলাদেশের কোনও সুযোগ থাকবে না।

হেরে গেলেও যে বাংলাদেশের দারুণ সুযোগ থাকবে, সেরকম নয়। স্রেফ অঙ্কের বিচারে কিছুটা সুযোগ থাকবে। কারণ শেষ ম্যাচে ভারত হেরে গেলে দুই দলেরই পয়েন্ট হবে ছয়। কিন্তু নেট রানরেটের নিরিখে বাংলাদেশের থেকে অনেক এগিয়ে ভারত। ফলে কার্যত কোনও সুযোগ থাকবে না বাংলাদেশের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...