| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত নয়, যেন আম্পায়ারদের বিপক্ষেই পরাস্ত টাইগাররা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০২ ২৩:১৬:১৫
ভারত নয়, যেন আম্পায়ারদের বিপক্ষেই পরাস্ত টাইগাররা

দর্শক সমর্থকরা অধিকাংশ সময় আলোচনা একটু বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে গেলেও, প্রশ্ন তোলার কিছু জায়গা কিন্তু অবশ্যই রয়েছে। ২০১৫ বিশ্বকাপে রোহিত শর্মা বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হলে নো বল সিগন্যাল দেয় আম্পায়ার। সিদ্ধান্তটি ফিফটি-ফিফটি ছিল তবে সেটি ভারতের পক্ষেই গিয়েছিল। ২০১৮ এশিয়া কাপে লিটনের স্টাম্পিংটাও ছিল একই রকম ফিফটি-ফিফটি। সেইবারও সিদ্ধান্ত ভারতের পক্ষেই গিয়েছিল।

এছাড়া বেশ কিছু ম্যাচে ফিফটি-ফিফটি সিদ্ধান্তগুলো অধিকাংশ ক্ষেত্রে ভারতের পক্ষেই যেতে দেখা গিয়েছে। আজকের ম্যাচে অবশ্য এরকম আরো একটি অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে সমর্থকেরা। ওভারে দ্বিতীয় বাউন্সার মাথার বেশ উপর দিয়ে যাওয়ায় বিরাট কোহলি নিজে নো বল সিগন্যাল দেন। পরবর্তীতে কোহলির দেখাদেখি সিগন্যালটি অন ফিল্ড আম্পায়ার দিয়ে দেন।

এটি নো বল ছিল কি ছিল না সেটি এখানে আলোচনার বিষয় নয়, আলোচনার বিষয় এর আগে কোনো ক্রিকেটার কে কখনো অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে এভাবে নিয়ন্ত্রণ করতে দেখা যায়নি। এই ঘটনা চলাকালীন সাকিব নিজে গিয়ে কোহলির সাথে বেশ কিছুক্ষণ এ প্রসঙ্গে কথাও বলেন। তবে বেশ হাস্যজ্জল ভাবেই বিষয়টি সামাল দিয়েছেন বিশ্বসেরা ব্যাটসম্যান এবং নাম্বার ওয়ান অলরাউন্ডার।

নুরুল হাসান সোহানের ব্যাটিং এর সময়ও একটি ওয়াইড বল না দেওয়া নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়। কলটি ফিফটি ফিফটি ছিল, এবং যথারীতি এইবারও ফলটি ভারতের দিকেই গিয়েছে। ভারত এখানে কোনো ষড়যন্ত্র করছে কিংবা অনৈতিক ভাবে সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করছে এসব কথা বলা নিঃসন্দেহে হাস্যকর। তবে ব্যাপারটি সত্যিই কিছুটা বিস্ময়কর প্রত্যেকটি ফিফটি-ফিফটি ডিসিশন দিনশেষে কেনই ভারতের পক্ষে যাচ্ছে।

কারণ যেটাই হোক পাঁচ রানের ছোট্ট ব্যবধানে হারা ম্যাচের ফল সম্পূর্ণ ভিন্ন হতে পারত যদি দুটি ফিফটি-ফিফটি ডিসিশনও টাইগারদের পক্ষে আসতো। তাই হয়তো বলাই যায়, মাইটি ভারতের কাছে নয়, দিনশেষে আম্পায়ারদের কাছে পরাস্ত হয়েছে সাকিব বাহিনী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...