| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

পেস বোলিংয়ের স্বর্গরাজ্যে পরিণত জাতীয় লীগ, দেরিতে হলেও বিসিবির উদ্যোগ প্রশংসনীয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০২ ২২:৩৩:৩৪
পেস বোলিংয়ের স্বর্গরাজ্যে পরিণত জাতীয় লীগ, দেরিতে হলেও বিসিবির উদ্যোগ প্রশংসনীয়

সেই সময় এখন ধীরে ধীরে অতীতে পরিণত হচ্ছে। বোলিংয়ে বাংলাদেশের শক্তির অন্যতম জায়গা এখন পেস বোলিং। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন,সবার গতি প্রায় ১৪০ কিলোমিটারের কাছাকাছি কিংবা এর চেয়েও বেশি। এক ঝাঁক প্রতিভাবান পেসার নিয়ে এখন বিদেশি কন্ডিশনেও ভালো করার স্বপ্ন দেখে টাইগাররা।

তবে জাতীয় দলে নতুন নতুন পেসার আসার এই ধারা যাতে অব্যাহত থাকে এজন্য বিশেষ এক উদ্যোগই নিয়েছে বিসিবি। জাতীয় লীগে নিজেদের কন্ডিশনের বিপরীতে পেস বান্ধব উইকেট তৈরী করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা। এবং জাতীয় লীগ শুরু হওয়ার পর থেকেই এখানে পেসারদের রাজত্ব চলছে। পিকনিক টুর্নামেন্ট খ্যাত জাতীয় লীগ এখন আর পিকনিক টুর্নামেন্ট নেই। পেস বোলারদের একের পর এক বাউন্সারে কুপোকাত হচ্ছে ব্যাটসম্যানরা।

এতে পেস বোলারদের যেমন টানা বোলিং করার সুযোগ হচ্ছে তেমনি ব্যাটসম্যানদেরও মানসম্মত পেস বোলিংয়ের মুখোমুখি হওয়ার সুযোগ হচ্ছে। গতকাল ঢাকা বিভাগ বনাম রংপুর বিভাগ ম্যাচে একদিনে ২০ উইকেট পড়তে দেখা গিয়েছে। ২০টি উইকেটই শিকার করেছেন পেসাররা। ঢাকা বিভাগ ৮৪ রানে অলআউট হয়, জবাবে ৭৩ রানের বেশি করতে পারেনি রংপুর বিভাগ। রংপুরের সোহেল রানার ৫ উইকেটের পাশাপাশি আরিফুল ইসলামের তিন এবং আব্দুল আল মামুনের ২ উইকেট শিকার করায় মাত্র ৮৪ রানেই গুরিয়ে পড়ে ঢাকার ইনিংস।

৮৪ রানে গুড়িয়ে পড়া ঢাকা বোলিংয়ে দেখান আরেক কারিশমা। ঢাকার পেসার সুমন খান এবং সালাউদ্দিন শাকিল এর দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৭৩ রানে অলআউট হয়ে যায় রংপুর। সুমন খান ও সালাউদ্দিন শাকিল যথাক্রমে ৫ ও ৩ উইকেট শিকার করেন। এছাড়া জাতীয় লীগে তরুণ পেসার মুশফিকুর ও ৮ উইকেট স্বীকার করেন। যা বাংলাদেশের ভবিষ্যৎ পেস ইউনিট ভালো হাতেই রয়েছে তার ইঙ্গিত দেয়। অর্থাৎ ঘরোয়া লিগে পেস বান্ধব উইকেট বানিয়ে কিছুটা বাহবা পেতেই পারে বিসিবি। না পাওয়ার এই সময়টুকুতে এতোটুকুই বা কম কি?

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...