| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ম্যাচ হারার পরেও লিটন-তাসকিনকে নিয়ে যা বললেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০২ ২০:৩২:২৬
ম্যাচ হারার পরেও লিটন-তাসকিনকে নিয়ে যা বললেন সাকিব

টাইগারদের ইনিংস থেমেছে ৬ উইকেটে ১৪৫ রানে। এই ম্যাচে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি হতে পারে লিটন দাসের ব্যাটিং। ওপেনিংয়ে এক প্রান্তে নাজমুল হোসেন শান্ত নড়বড়ে থাকলেও লিটন ২০০ এর ওপরে স্ট্রাইক রেটে ২৭ বলে ৬০ রানের ইনিংস খেলেছেন।

ম্যাচ শেষে লিটনের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তাকে দলের অন্যতম সেরা ব্যাটার বলেও আখ্যা দিয়েছেন সাকিব। ম্যাচ শুরুর পর সাকিবের মনে হচ্ছিল এই উইকেটে রান তাড়া করে জয় সম্ভব। যদিও ম্যাচ শেষে হতাশাই সঙ্গী হয়েছে তার।

এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘দুর্দান্ত খেলা হয়েছে। দুই দলই উপভোগ করেছে। দিন শেষে কাউকে জিততে হবে এবং কাউকে হারতে হবে। লিটন সত্যিই দারুণ ব্যাটিং করেছে। সম্ভবত সে আমাদের সেরা ব্যাটার এখন। ম্যাচ শুরু হওয়ার পর মনে হচ্ছিল আমরা এই রান তাড়া করে জিততে পারবো।’

বাংলাদেশ দলের মূল পরিকল্পনা ছিল দ্রুত ভারতের টপ অর্ডার গুড়িয়ে দেয়া। বাংলাদেশের শুরুটাও হয়েছিল দারুণ। ব্যক্তিগত ২ রানেই রোহিত শর্মাকে ইয়াসির আলীর ক্যাচ বানিয়ে আউট করেন হাসান। তবে দ্বিতীয় উইকেটে বিরাট কোহলিকে নিয়ে ভারতের রান বাড়িয়েছেন লোকেশ রাহুল।

তিনি ৩২ বলে ৫০ করে আউট হলেও কোহলি ৪৪ বলে ৬৪ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। ৪ ওভারে মাত্র ১৫ রান দিলেও এই ম্যাচে কোনো উইকেট পাননি তাসকিন আহমেদ। এই টাইগার পেসারের জন্য ম্যাচ শেষে আক্ষেপ করেছেন সাকিব।

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ভারতের টপ অর্ডারকে দ্রুত আউট করা। এ কারণেই আমি তাসকিনকে শুরুতে বোলিং করিয়েছি। সে আমাদের মূল বোলার।

দুর্ভাগ্যবসত সে উইকেট পায়নি আজ। তবুও আমরা আমাদের পরিকল্পনায় স্থির ছিলাম। আমরা ইতিবাচক ছিলাম ম্যাচটি নিয়ে। আশা করছি আমরা এটা ধরে রাখতে পারবো।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...