| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট পাড়ায় নেমে এলো চরম দুঃসংবাদঃ চলে গেলেন ওয়ানডে ক্রিকেটের প্রথম উইকেট শিকারি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০২ ১১:২৪:৫৭
ক্রিকেট পাড়ায় নেমে এলো চরম দুঃসংবাদঃ চলে গেলেন ওয়ানডে ক্রিকেটের প্রথম উইকেট শিকারি

১৯৭০-৭১ মৌসুমে সাত টেস্টের অ্যাশেজ সিরিজে ডাক পেয়েছিলেন থমসন। সিরিজের প্রথম দুই টেস্টে পার্থ এবং ব্রিসবেনে একাদশে সুযোগ পেয়েছিলেন ডানহাতি এই পেসার। ব্রিসবেনে ১ উইকেট নেয়া থমসন ৩ উইকেট পেয়েছিলেন পার্থে। তবে তৃতীয় টেস্টের দলে সুযোগ মেলেনি তার।

মেলবোর্ন টেস্টের একাদশে না থাকলেও সেখানে ইতিহাস গড়েন থমসন। বৃষ্টির কারণে মেলবোর্ন টেস্টে কোন বলই মাঠে গড়ায়নি। এমন অবস্থায় টেস্ট পরিত্যক্ত হলে দুই দলের সম্মতিতে ওয়ানডে খেলার সিদ্ধান্ত নেয়া হয়। ৮ বলে ওভার হওয়া ম্যাচটি ছিল ৪০ ওভারের। সেখান থেকেই শুরু হয় ওয়ানডে ক্রিকেটের।

৫ জানুয়ারিতে হওয়া সেই ম্যাচে ইনিংসের দ্বিতীয় ওভারেই বোলিংয়ে আসেন থমসন। ডানহাতি এই পেসারের শট ডেলিভারিতে পুল করতে গিয়ে স্কয়ার লেগে উইকেট দিয়ে আসেন জেফ বয়কট। অস্ট্রেলিয়ার জয় পাওয়া ম্যাচে ৮ ওভারে ২২ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন থমসন।

খানিকটা অদ্ভুত অ্যাকশনে বোলিং করতেন ডানহাতি এই পেসার। যে কারণে ব্যাটাররা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতেন। ১৯৬৯ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের বিপক্ষে ভিক্টোরিয়ার হয়ে ১১ উইকেট নিয়েছিলেন থমসন।

ফ্রগি হিসেবে পরিচিত থমসন প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৪ ম্যাচে ১৮৪ উইকেট নিয়েছেন। খেলোয়াড়ি হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেছেন তিনি। ভিক্টোরিয়ার ফুটবল লিগে ফিল্ড আম্পায়ার হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে থমসনের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...