| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

"ভারত বিশ্বকাপ জিততে এসেছে, আমরা না"

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০১ ১৯:২০:২৬
"ভারত বিশ্বকাপ জিততে এসেছে, আমরা না"

অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে আসার আগে ভাঙাচোরা একটা টি-টোয়েন্টি দল ছিল বাংলাদেশের। যেখানে একের পর এক এক্সপেরিমেন্ট চলছিল বিশ্বকাপের মঞ্চে মাঠে নামার আগের দিনেও। বাংলাদেশকেও কেউ ভুলেও বিশ্বকাপের শিরোপার ফেভারিট হিসেবে ভাবেনি। এমনকি বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও এমন উচ্চাশা করেননি।

বিশ্বকাপের মঞ্চে টিকে থাকার লড়াইয়ে আগামীকাল (২ নভেম্বর) অ্যাডিলেইডে ভারতের বিপক্ষে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচের আগেও ভারতকে বিশ্বকাপের পরিষ্কার ফেভারিট দাবি করে নিজেদের নির্ভার রেখেছেন সাকিব।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘ভারত ফেভারিট টিম। তারা বিশ্বকাপ জিততেই এসেছে। আমরা ফেভারিট না, আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি। ভারতের বিপক্ষে আমরা যদি জিততে পারি, তাহলে এটি অঘটন হবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো। আমরা অঘটন ঘটানোর চেষ্টা করবো।’

বাংলাদেশের সমর্থক হিসেবে সেই অঘটনের আশা করতে পারে টাইগার ক্রিকেটের সমর্থকরাও। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত কোনো জয় দেখেনি বাংলাদেশ। ২০১৬ সালের বিশ্বকাপে রুদ্ধশ্বাস ম্যাচে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের ভুলে ১ রানের হার ছিল দুই দলের মধ্যে সবচেয়ে জমজমাট ম্যাচ। আগামীকাল অঘটন ঘটিয়ে সেই হারের বদলা নিতে পারে কিনা বাংলাদেশ, সেটিই এখন দেখার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...