| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

"যদি ভারতকে হারাই সেটা হবে আপসেট"

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০১ ১২:৩৫:৪৬
"যদি ভারতকে হারাই সেটা হবে আপসেট"

এদিকে আগামীকাল বুধবার বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বিশ্বকাপে দলের জন্য সবচেয়ে বড় ম্যাচ হওয়ার কথা এটিই।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য মনে করিয়ে দিয়েছেন বাস্তবতা। তিনি বলছেন, ভারত বিশ্বকাপ জিততে এসেছে, তারা ওই লক্ষ্যে যাননি।

সাকিব বলেছেন, ‘ভারত ফেভারিট দল, তারা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেভারিট না, বিশ্বকাপ জিততেও আসিনি। আপনি পরিস্থিতি বুঝতে পারছেন। আমরা এটা ভালোভাবেই জানি, যদি ভারতকে হারাই সেটা হবে আপসেট; আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলে সেটাই করতে চাই। ’

ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক লড়াইগুলো হয় বেশ রোমাঞ্চকর। কয়েকটি ম্যাচে কাছাকাছি গিয়েও জিততে পারেনি বাংলাদেশ। অস্ট্রেলিয়াতেই ওয়ানডে বিশ্বকাপে ভারতের সঙ্গে ম্যাচে ছড়িয়েছিল বেশ রোমাঞ্চ।

ভারতের সঙ্গে বিশ্বকাপ ম্যাচ নিয়ে সাকিব বলেছেন, ‘ভালো একটা ম্যাচ হলে অবশ্যই দর্শকদের জন্য ভালো হবে। শেষ ম্যাচটা দর্শকদের জন্য ভালো ম্যাচ ছিল। আশা করি ওরকমই একটা ম্যাচ যেন উপহার দিতে পারি। ’

ভারত ম্যাচ বিশেষ কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে যেমন বলেছি। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, সবগুলোতে একই অ্যাপ্রোচে খেলতে চাই। কোন দেশের সঙ্গে কোন পরিস্থিতিতে খেলা হচ্ছে এগুলো নিয়ে চিন্তা করতে চাই না। তাই আমাদের একই পরিকল্পনা থাকবে। ’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...