| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ফ্লেমিং এর প্রশংসায় ভাসালেন সূর্যকুমার যাদব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ৩১ ১২:৩৫:১১
ফ্লেমিং এর প্রশংসায় ভাসালেন সূর্যকুমার যাদব

পার্থে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সূর্যের ইনিংস ফ্লেমিংয়ের হৃদয় ছুঁয়েছিল। ম্যাচে ৪০ বলে ৬৮ রান করেন সূর্য। অন্যদিকে লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি যৌথভাবে ৮০ বল খেলে ৫৭ রান করেন।

সূর্যের দুর্দান্ত ইনিংসে ভারত ৯ উইকেটে ১৩৩ রান করে। যদিও শেষ পর্যন্ত ৫ উইকেটে ম্যাচ হেরেছে তারা। ম্যাচ হারলেও সূর্যের প্রশংসা করতে ভুলেননি নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ফ্লেমিং।

তিনি বলেন, 'সূর্য খুবই ইতিবাচক মানসিকতা নিয়ে খেলে। সে খুবই আগ্রাসী স্টান্স নিয়ে দাঁড়ায়, যার কারণে যেসব জায়গায় কেউ শটস খেলে না সেখানে সে খুব সহজেই খেলতে পারে। সে এমন এক কৌশল বের করে নিয়েছে যার কারণে বোলারদের সঠিক লেংথে বল করতে কষ্ট হচ্ছে।'

'তারা যদি ফুল লেংথে বোলিং করে তাহলে সে কভারে খেলবে। তারা যদি শর্ট লেংথে বোলিং করে তাহলে সে তাদের থার্ড ম্যান বা পয়েন্ট অঞ্চলে খেলবে। সে শর্ট বল খুবই ভালো খেলে। সূর্য এমনভাবে এসব কৌশল রপ্ত করেছে যে তার দুর্বলতা খুঁজে বের করা কঠিন।'

আসরে এটি সূর্যের দ্বিতীয় হাফ সেঞ্চুরি। এর আগের ম্যাচেই নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্য।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...