| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অনিশ্চিত হয়ে গেল সাকার বিশ্বকাপ খেলা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ৩১ ০৯:২৬:৩০
অনিশ্চিত হয়ে গেল সাকার বিশ্বকাপ খেলা

আর্সেনাল ফরোয়ার্ড প্রিমিয়ার লিগে রোববার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ৫-০ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন সাকা। তবে বেশিক্ষণ খেলতে পারেননি তিনি।

১৫তম মিনিটে প্রতিপক্ষের চ্যালেঞ্জে ব্যথা পান ২১ বছর বয়সী এই ফুটবলার। প্রাথমিকভাবে গোড়ালির চোট বলেই ধারণা করা হচ্ছে। তখন মাঠে কিছুক্ষণ চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান তিনি। তবে ২৬তম মিনিটে ফের পড়ে গেলে তাকে তুলে নেন কোচ মিকেল আর্তেতা। ম্যাচটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠেন তারা।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৬ ম্যাচে পাঁচ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে চারটি গোল করিয়েছেন সাকা।

ইংল্যান্ড খুব করে চাইবে সাকার চোট যেন গুরুতর না হয় এবং বিশ্বকাপের আগে সময়মতো তিনি যেন সেরে ওঠেন। কারণ, ইংল্যান্ড দলের কোচ গ্যারেথ সাউথগেটের পরিকল্পনার গুরুত্বপূর্ণ সদস্য সাকা।

এবারের বৈশ্বিক আসর শুরু হবে আগামী ২০ নভেম্বর। চূড়ান্ত স্কোয়াড জমা দিতে দলগুলোকে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ফিফা।

বিশ্বকাপে ‘বি’ গ্রুপে থাকা ইংল্যান্ডের প্রথম ম্যাচ আগামী ২১ নভেম্বর, ইরানের বিপক্ষে। এই গ্রুপের অন্য দুই দল ওয়েলস ও যুক্তরাষ্ট্র।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...