| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আজ একটুর জন্য রেকর্ড ভাঙ্গতে পারলেন না কোহলি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ৩০ ২১:১২:১৬
আজ একটুর জন্য রেকর্ড ভাঙ্গতে পারলেন না কোহলি

আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠতে কোহলির প্রয়োজন ছিল মাত্র ২৮ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ (৩০ অক্টোবর) এই রান করতে পারলেই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হতেন কোহলি। পেছনে ফেলতেন লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনেকে (১০১৬ রান)।

কিন্তু কোহলি আজ প্রোটিয়াদের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। মাত্র ১২ রান করে লুঙ্গি এনগিডির বলে কাগিসো রাবাদার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ফলে জয়াবর্ধনের রেকর্ড ভাঙা হয়নি এই ভারতীয় তারকার। অপেক্ষা বাড়লো আরও।

অবশ্য রেকর্ড গড়তে না পারলেও অন্য একটি মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে হাজার রান করেছেন এই ব্যাটসম্যান। প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে কোহলির রান ছিল ৯৮৯। এই ম্যাচে ১২ রান করায় কোহলির এই ফরম্যাটের ক্রিকেট বিশ্বকাপে মোট রান গিয়ে দাঁড়ালো ১০০১-এ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...