| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জয়ের দেখা পেল পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ৩০ ১৬:৩৩:৫৫
জয়ের দেখা পেল পাকিস্তান

পার্থে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে নেদারল্যান্ডস। পাকিস্তানের দুর্দান্ত বোলিংয়ে তারা ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৯১ রান তুলতে সক্ষম হয়। ২৭ বলে সর্বোচ্চ ২৭ রান করেন কলিন আকারম্যান। অধিনায়ক স্কট এডওয়ার্ডস করেন দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান।

নেদারল্যান্ডসের ৯ ব্যাটার দুই অংকই ছুঁতে পারেননি! শাদাব খান নেন ২২ রানে ৩ উইকেট। মোহাম্মদ ওয়াসিম নিয়েছেন ১৫ রানে ২টি। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ আর হারিস রউফ। রান তাড়ায় নেমে আজও ইনিংস বড় করতে পারেননি বাবর আজম।

দ্বিতীয় ওভারে আউট হন মাত্র ৪ রান করে। অপর ওপেনার মোহাম্মদ রিজওয়ান অবশ্য ৩৯ বলে ৪৯ রানের ইনিংস খেলেন । একদশে সুযোগ পেয়ে ফখর জামান করেন ১৬ বলে ২০ রান। পাকিস্তান যে 'আনপ্রেডিক্টেবল' দল; সেটা প্রমাণেই হয়তো দলীয় ৮৩ রানে রিজওয়ান আর স্কোর সমান হতেই শান মাসুদ (‌১২) আউট হয়ে যান! পরে ইফতেখার (৬*) আর শাদাব (৪*) মিলে পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...