| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বাবর কে অধিনায়কত্ব ছাড়ার পরামর্শ দিলেন সাবেক পাকিস্তানি তারকা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ৩০ ১৩:৪২:৪৪
বাবর কে অধিনায়কত্ব ছাড়ার পরামর্শ দিলেন সাবেক পাকিস্তানি তারকা

এআরএআই নিউজের সঙ্গে কথা বলার সময় পাকিস্তান দলের সাবেক ক্রিকেটার কামরান আকমল বলেছেন, ‘যদি সে আমাকে বড় ভাই মনে করে, কিংবা পিসিবি আমার সঙ্গে পরামর্শ করতে চায়, তাহলে আমি বলব বাবর আজমকে বিশ্বকাপের পর পদত্যাগ করা উচিত।

আপনি যদি তার কাছ থেকে ২২ হাজার বা ২৫ হাজার রান আশা করেন, তাহলে তাকে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে দিন। অন্যথায় সে খুব চাপে পড়বে এবং তার পারফরম্যান্স কমে যাবে।’ শুধু নেতৃত্ব নয়, ব্যাট হাতেও স্বস্তিতে নেই বাবর আজম।

বিশ্বকাপে রান পাচ্ছেন না। আউট হচ্ছেন বাজেভাবে। দ্রুত ভেঙে যাচ্ছে ওপেনিং জুটি। কামরান তাই ‘ব্যাটার বাবর’কে বাঁচানোর আহ্বান জানিয়েছেন, ‘যদি বাবর আমার কথা মানে, তাহলে আমি মনে করি তার অধিনায়কত্ব থেকে পদত্যাগ করে বিরাট কোহলির মতো ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া উচিত।

কারণ পাকিস্তানে তার মতো কোনো ব্যাটসম্যান নেই। তাকে দলের অধিনায়ক রাখলে ব্যাটার হিসেবে ভালো করতে পারবে না।’ কামরানের সুরে সুর মিলিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান বলেছেন, ‘আমরা বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে অনেক দিন ধরেই কথা বলে আসছি। আপনি যদি একই ভুল পুনরাবৃত্তি করেন তবে এটি আপনার অভ্যাসে পরিণত হবে, হয়তো আপনি মনোযোগ দিতে পারবেন না।

তিনি একজন শীর্ষ শ্রেণির ব্যাটার এবং একজন ভালো মানুষ। পৃথিবী সবার নেতৃত্বের গুণাবলি থাকে না। কামরান আকমল যেমন বলেছেন, তার অধিনায়কত্বে কোনো চমক নেই। আপনি যখন একটি দেশের অধিনায়ক হন তখন আপনাকে একজন নেতা হতে হবে। আপনাকে আপনার সীমা থেকে বেরিয়ে আসতে হবে

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...