| ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

বিশ্ব কাপের আকাশে কালো মেঘ হাসপাতালে পরিনত হতে পারে পুরো অস্ট্রেলিয়া দলই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৯ ২০:৫৫:০০
বিশ্ব কাপের আকাশে কালো মেঘ হাসপাতালে পরিনত হতে পারে পুরো অস্ট্রেলিয়া দলই

উইকেটরক্ষক ম্যাথু ওয়েড এবং স্পিনার অ্যাডাম জাম্পা কোভিড আক্রান্ত হয়েছেন। তাঁরা দলের সঙ্গেই রয়েছেন। ম্যাকডোনাল্ডের ধারনা, দলের আরও কয়েক জন ক্রিকেটার কোভিড আক্রান্ত হতে পারেন।

ম্যাকডোনাল্ড বলেছেন, ‘‘কোভিড আক্রান্তের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা সকলে এক সঙ্গেই রয়েছি। দলের প্রত্যেকেই ভাইরাস আক্রান্ত হতে পারে। ইতিবাচক দিক হল, ওয়েডের কোভিড হলেও খেলার মতো পরিস্থিতিতে রয়েছে। চাইলে শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধেও খেলানো যেত। ওর তেমন উপসর্গ নেই।

জাম্পার শারীরিক পরিস্থিতি একটু খারাপ। খেলার মতো অবস্থায় নেই।’’ কোভিড আক্রান্তদের কেন আলাদা রাখা হচ্ছে না? একসঙ্গে থাকলে অন্যরাও অসুস্থ হতে পারেন, তা তো অজানা নয়! ম্যাকডোনাল্ডের যুক্তি, ‘‘ওদের পরীক্ষার রিপোর্ট আসার আগে পর্যন্ত সকলেই এক সঙ্গে ছিলাম। কারও সংক্রমণ হওয়ার হলে হয়েই গিয়েছে। তার থেকে বাকিদেরও হতে পারে।

তেমন হলে আমাদের দলে আক্রান্তের সংখ্যা বাড়বে। জাম্পার কিছু উপসর্গ রয়েছে। ওকে আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে। আমরা সতর্ক থাকার চেষ্টা করছি। কিন্তু এই বিষয়টা আমাদের হাতে নেই।’’ তবে কি দলের আর কোনও সদস্যের মধ্যে কোভিডের উপসর্গ দেখা দিয়েছে? এই প্রশ্নের জবাব দেননি অস্ট্রেলিয়ার কোচ। দলে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি ম্যাকডোনাল্ড।

তেমন হলে মাঠে দল নামানো কঠিন হতে পারে। সে ক্ষেত্রে প্রতিযোগিতায় চাপে থাকা অস্ট্রেলিয়া আরও বিপাকে পড়বে। ম্যাকডোনাল্ডের প্রতিটি মুহূর্ত তাই কাটছে আশঙ্কার মধ্যে। এই বুঝি আবার কারও কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ হল। কার্যত রাতের ঘুম হারাম হয়েছে অ্যারন ফিঞ্চদের কোচের

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ডের কমতি নেই। অসংখ্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। তবে ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...