| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বড় পরাজয়ই বরন করতে হলো এশিয়ার সেরাদের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৯ ১৭:৪২:৪১
বড় পরাজয়ই বরন করতে হলো এশিয়ার সেরাদের

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। ২ রানে প্রথম উইকেট পতনের পর ১৫ রানে নেই তিনটি! সেখান থেকে ৮৪ রানের জুটি গড়েন ড্যারি মিচেল ও গ্লেন ফিলিপস।

যাদের মাঝে মিচেলের সংগ্রহ ২২ রান। আর ৬১ বলে সেঞ্চুরি তুলে নেন ফিলিপস। তিনি আউট হন ৬৪ বলে ১০ চার এবং ৪ ছক্কায় ১০৪ রানে। ৬ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি।

৭ উইকেটে ১৬৭ রান তোলে নিউজিল্যান্ড। কাসুন রাজিথা নেন ২ উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির বিধ্বংসী পেস আক্রমণে মাত্র ৮ রানে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা!

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি এশিয়া কাপ চ্যাম্পিয়নরা। তাদের সর্বোচ্চ জুটি ৩৪ রানের। ষষ্ঠ উইকেটে এই জুটি গড়েন অধিনায়ক দাসুন শানাকা ও ভানুকা রাজাপাক্ষে (৩৪)। যেটা শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

১৯.২ ওভারে শ্রীলঙ্কা অল আউট হয়েছে ১০২ রানে। নিউজিল্যান্ড পেয়েছে ৬৫ রানের জয়। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন বোল্ট। দুটি করে উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার আর ইশ সোধি। ১ উইকেট নিলেও ৪ ওভারে মাত্র ১২ রান দিয়েছেন টিম সাউদি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...