| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপসের শতকে বড় পুঁজি পেল নিউজিল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৯ ১৫:৫০:৩৫
ফিলিপসের শতকে বড় পুঁজি পেল নিউজিল্যান্ড

১২ রানে জীবন পেয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত শতক হাঁকিয়ে নিউজিল্যান্ডকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন কিউই এই ব্যাটার। নিউজিল্যান্ডও ১৫/৩ স্কোর থেকে ফিলিপসের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৬৭ রান তুলেছে।

‘ক্যাচ মিস মানেই ম্যাচ মিস’, ক্রিকেটের এই প্রবাদটি অনেকটা চিরন্তন সত্যের মতো। হরহামেশাই এমনটা দেখা যায়। বিশ্বকাপের মঞ্চে তো ছোট একটা ক্যাচ মিস অনেক বড় বিপড ডেকে আনে। এই যেমন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে গ্লেন ফিলিপসের ক্যাচ মিসের জন্য নিশ্চিতভাবে আক্ষেপ করবে লঙ্কান শিবিরও।

১২ রানে জীবন পেয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পর্যন্ত শতক হাঁকিয়ে নিউজিল্যান্ডকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন কিউই এই ব্যাটার। নিউজিল্যান্ডও ১৫/৩ স্কোর থেকে ফিলিপসের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৬৭ রান তুলেছে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এদিন টসে জিতে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। কিন্তু শ্রীলঙ্কান বোলারদের দাপটে ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে কিউইরা। প্রথম ওভারে ১ রান করা ফিন অ্যালেনকে ফেরান লঙ্কান স্পিনার মাহেশ থিকসানা। আরেক ওপেনার ডেভন কনওয়েও ১ রান করে ধনঞ্জয়া ডি সিলভার শিকার হন।

তিনে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসন ১৩ বলে ৮ রান করে পেসার কাসুন রাজিথার বলে প্যাভিলিয়নের পথে ধরেন। এরপরের সব আলো একাই কেড়ে নেন ফিলিপস। ব্যক্তিগত ১২ রানে একটি জীবন পাওয়া ছাড়া এই ব্যাটার আর কোনো ভুলই করেননি। চতুর্থ উইকেট জুটিতে ড্যারিল মিচেলকে নিয়ে ৮৫ রানের জুটি গড়েন ফিলিপস।

সেখানে মিচেলের অবদান কেবল ২২ রান। নিউজিল্যান্ডের ইনিংসে ফিলিপসের শতক ছাড়া এটাই দ্বিতীয় সর্বোচ্চ। একপ্রান্তে উইকেট গেলেও অন্য প্রান্তে একাই খেলে গেছেন ফিলিপস। ৩৯ বলে ফিফটি ছোঁয়া এই কিউই ব্যাটার অবশ্য এরপরে আক্রমণের মাত্রা বাড়ান। পরের ফিফটি পেতে খেলেন মাত্র ২২ বল। শেষ পর্যন্ত ৬৪ বলে ১০টি চার ও ৪টি ছয়ে ১০৪ রান করে ফেরেন ফিলিপস।

লঙ্কানদের পক্ষে পাঁচ বোলার উইকেট নিয়েছেন। যেখানে কাসুন রাজিথা দুটি এবং বাকি চারজন নেন ১টি করে উইকেট নেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...