| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাতার বিশ্ব কাপ খেলতে আর কোনো বাধা নেই নেইমারের

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৯ ১০:৫০:০৮
কাতার বিশ্ব কাপ খেলতে আর কোনো বাধা নেই নেইমারের

প্রসিকিউটররা প্রাথমিকভাবে নেইমারের দুই বছরের জেল ও ১ কোটি ইউরো জরিমানা চেয়েছিলেন। তবে নেইমারসহ সবার বিরুদ্ধে সকল অভিযোগ প্রত্যাহার করার কথা শুক্রবার স্পেনের একটি আদালতকে জানান পাবলিক প্রসিকিউটর।

প্রসিকিউটর লুইস গার্সিয়া আলাদতে বিচারকের কাছে সকল আসামীদের খালাস চেয়ে সাক্ষ্য দেওয়ার পর বলেন, “অপরাধের সামান্যতম লক্ষণ নেই।”

এই মামলায় নেইমারের বাবা, মা ও তাদের পারিবারিক কোম্পানি এনঅ্যান্ডএনকেও অভিযুক্ত করা হয়েছিল। পাশাপাশি অভিযুক্ত করা হয়েছিল সান্তোসের সাবেক ম্যানেজার ওদিলিও রদ্রিগেস, বার্সেলোনার তখনকার সভাপতি সান্দ্রো রোসেল ও সহ-সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউকে।

২০১৩ সালে সান্তোস থেকে নেইমারকে কিনতে ৫ কোটি ৭১ লাখ ইউরো খরচ হওয়ার কথা প্রথমে জানিয়েছিলেন রোসেল। কিন্তু পরে বার্সেলোনা স্বীকার করে, খেলোয়াড় ও তার বাবার সঙ্গে অন্যান্য চুক্তির কারণে ট্রান্সফার ফি বেড়ে ১০ কোটি ইউরোর কাছাকাছি হয়ে যায়।

নেইমার আর বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ আনে ব্রাজিলের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ডিআইএস, যাদের কাছে নেইমারের ক্রীড়া স্বত্বের ৪০ শতাংশ ছিল। নেইমারের বার্সেলোনায় যোগ দেওয়ার মূল ট্রান্সফার ফি গোপন করায় তাদেরকে ঠকানো হয়েছে বলে দাবি করে প্রতিষ্ঠানটি।

নেইমার ও বার্সেলোনা কর্তৃপক্ষ অবশ্য শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিল। নেইমার, তার অভিভাবক ও বার্সেলোনা তাদের বিরুদ্ধে মামলা চালানোর বিরুদ্ধে আপিলও করেছিল। তবে ২০১৭ সালে স্পেনের হাই কোর্ট সেই আপিল খারিজ করে দেয়। ফলে স্প্যানিশ প্রসিকিউটরদের মাধ্যমে বিচার শুরু হয়।

নেইমার, রোসেল ও বার্তোমেউয়ের পাঁচ বছরের জেল, একই সঙ্গে ১৪ কোটি ৯০ লাখ ইউরো জরিমানা চেয়েছিল ডিআইএস। রোসেলের পাঁচ বছরের জেল, বার্সেলোনার ৮৪ লাখ ইউরো জরিমানা চেয়েছিল স্পেনের প্রসিকিউটররা।

বার্সেলোনার প্রাদেশিক আদালতে এই মামলার শুনানি শুরু হয়েছিল গত ১৭ অক্টোবর। এবার এলো অভিযোগ প্রত্যাহারের ঘোষণা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...