| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের হতাশা এবং বর্তমান বাংলাদেশ দলের বাস্তবতা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৮ ২২:৩৮:১৫
সাকিবের হতাশা এবং বর্তমান বাংলাদেশ দলের বাস্তবতা

আফ্রিকান ব্যাটার খুব ভালো করেই চিনেন ও জানেন সাকিব, তাসকিন, লিটন, মুস্তাফিজদের শক্তি। বিপিএলে খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন ১৭৪ বছরের পুরনো সিডনি ক্রিকেট স্টেডিয়ামে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঝড়ো ব্যাটিংয়ে বিশ্বকাপের চলতি আসরে প্রথম সেঞ্চুরি তুলে এলোমেলো করে দেন সাকিব বাহিনীকে। দিনের প্রথম ম্যাচে কুইন্টন ডি কককে নিয়ে রুশো সুপার টুয়েলভে পাত্তাই দেননি টাইগারদের।

প্রোটিয়াস দলের আক্রমণাত্মক ক্রিকেটের মুখে ছন্নছাড়া ক্রিকেট খেলে সাকিব বাহিনী হেরেছে ১০৪ রানের পর্বতসমান ব্যবধানে। আসরে প্রথম ম্যাচে বাংলাদেশ ৯ রানে জিতেছিল নেদারল্যান্ডসের বিপক্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে আফ্রিকার প্রথম ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে।পেসার নর্টজের সুইং ও গতিতে বেসামাল হয়ে পড়ে টাইগার ব্যাটিং লাইন।

তাকে সহায়তা করেন বাঁ হাতি চায়নাম্যান বোলার শামসি তাবরিজ। নর্টজে ৪ উইকেট এবং তাবারেজ নিয়েছেন ৩ উইকেট। দক্ষিণ আফ্রিকার ৫ উইকেটে ২০৫ রানের জবাবে ১৬.৩ ওভারে ১০১ রানে অলআউট হয় বাংলাদেশ। ব্যাটারদের ছন্দহীন ব্যাটিংয়ের মধ্যে সর্বোচ্চ ৩৪ রান করেন লিটন দাস। এছাড়া সৌম্য সরকার ৬ বলে ২ ছক্কায় ১৫, মেহেদী হাসান মিরাজ ১১ ও তাসকিন আহমেদ ১০ রান করেন।

অধিনায়ক সাকিব ১ রান করেন। ব্যাটিংয়ে নেমে ইনিংসের ষষ্ঠ ওভারে সাজঘরে ফেরেন প্রোটিয়াস অধিনায়ক টেম্বা ভাবুমা। এরপর রুশো ও ডি কক দ্বিতীয় উইকেট জুটিতে ১৩.৩ ওভারে ১৬৮ রান যোগ করেন। ডি কক ৬৩ রান করেন ৩৮ বলে ৭ চার ও ৩ ছক্কায়। রুশো তার ২৩ ম্যাচ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির ১০৯ রানের ইনিংসটি খেলেন ৫৬ বলে ৭ চার ও ৮ ছক্কায়।ম্যাচ হারের পর টাইগার অধিনায়ক সাকিব বলেন, ‘সিডনিতে উইকেট খুব ভালো ছিল। আমরা আরও অনেক ভালো ব্যাটিং করতে পারতাম। আমি ব্যক্তিগতভাবে হতাশ। কারণ, এখানে ভালো ব্যাটিংয়ের সুযোগ ছিল। এমন না যে আমরা ২০০ চেজই করে ফেলতাম। কিন্তু আমাদের অনেক ভালো শুরু ছিল। আমি নিশ্চিত সবাই প্রথম দুই ওভার দেখার পর ভেবেছে, না কিছু একটা হতে পারে। আমাদের এই জায়গাগুলোতে আসলে উন্নতির জায়গাগুলো অনেক বেশি। যদিও বারবার উন্নতি করার কথা বলতে আমার ভালো লাগে না। টি-২০ ম্যাচ আসলে এমন। ’ বাংলাদেশের তৃতীয় ম্যাচ ৩০ অক্টোবর জিম্বাবুয়ে বিপক্ষে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...