| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

দলে ফিরেই গোল পেলেন রোনালদো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৮ ২২:০৭:৪৪
দলে ফিরেই গোল পেলেন রোনালদো

প্রিমিয়ার লিগে গত ১৯ অক্টোবর টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী খেলার সুযোগ না পেয়ে ৮৯তম মিনিটে মাঠ ছেড়ে চলে যান রোনালদো। টেন হাগ পরে জানান, বদলি নামতেও অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি।

সেজন্য শাস্তিস্বরূপ প্রিমিয়ার লিগে সবশেষ রাউন্ডে চেলসির বিপক্ষে ১-১ ড্র ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয় রোনালদোকে। মূল দলের সঙ্গে অনুশীলনেও নিষিদ্ধ ছিলেন তিনি।

ইউরোপা লিগে শেরিফের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে ফেরেন রোনালদো। বৃহস্পতিবার রাতে ম্যাচটিতে শুরুর একাদশেও জায়গা করে নেন তিনি। ইউনাইটেডের ৩-০ ব্যবধানে জেতা ম্যাচে তৃতীয় গোলটি করেন ৩৭ বছর বয়সী রোনালদো।

কয়েকটি সুযোগ নষ্টের পর ৮১তম মিনিটে প্রথম প্রচেষ্টায়ও ব্যর্থ হয়েছিলেন রোনালদো। ডান দিক থেকে ব্রুনো ফের্নান্দেসের ক্রসে রোনালদোর হেড ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক, পরে আলগা বল কাছ থেকে জালে পাঠান তিনি।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি রোনালদোর তৃতীয় গোল। শেরিফের বিপক্ষে ম্যাচের পর সাবেক ইউভেন্তুস তারকার হাল না ছেড়ে দেওয়া মানসিকতার প্রশংসা করেন টেন হাগ। তার মতে, বেশি বেশি গোল করার জন্য মরিয়া হয়ে আছেন রোনালদো এবং এতে উপকৃত হবে ইউনাইটেড।

“সে কখনই হাল ছেড়ে দেয়নি। আমার মতে, এটাই তার পুরো ক্যারিয়ারের প্রতিচ্ছবি, এই কারণেই সে এত ভালো। শেষ পর্যন্ত সে এর পুরষ্কার পেল। চাপ সবসময়ই থাকে। রোনালদো এটা জানে এবং আমাদের এটা মোকাবেলা করতে হবে। ইউনাইটেডের সব খেলোয়াড়ই বিষয়টা বোঝে।”

“সে তাই করেছে, আমি তার কাছে যেমনটা আশা করি…এখান থেকে সে উন্নতি করবে। সে ক্ষুধার্ত। সে প্রবল ইচ্ছাশক্তি নিয়ে মাঠে নামে এবং যতটা সম্ভব গোল করতে চায়। তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে এবং মাঠে তাকে সঠিক অবস্থানে রাখার জন্য দলকেও অনেক কিছু করতে হবে।”

উরোপা লিগে ‘ই’ গ্রুপে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বর স্থানে আছে ইউনাইটেড।

১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদ। তিনে থাকা শেরিফের পয়েন্ট ৩।

টেন হাগের দলের পরবর্তী ম্যাচ প্রিমিয়ার লিগে আগামী রবিবার, ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...