| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতীয় ক্রিকেট বোর্ডের যে সিদ্ধান্তকে, স্বাগত জানালেন শাহরুখ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৮ ১২:১৫:০২
ভারতীয় ক্রিকেট বোর্ডের যে সিদ্ধান্তকে, স্বাগত জানালেন শাহরুখ

ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন বলিউড বাদশা শাহরুখ খান। এই ঐতিহাসিক পদক্ষেপের প্রশংসা করেছেন তিনি। অভিনেতা খেলাটিকে একটি ‘গ্রেট ইকুয়ালাইজার’ বলে অভিহিত করেছেন এবং আশা করছেন যে এই সিদ্ধান্তটি অন্যান্য বোর্ডকেও অনুপ্রাণিত করবে। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স সহ একাধিক ক্রিকেট দলের মালিক শাহরুখ একজন পরিচিত ক্রিকেট ভক্ত। গুরুত্বপূর্ন ম্যাচে মাঠেও উপস্থিত থাকতে দেখা গেছে তাকে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায়, শাহরুখ খান টুইটার অ্যাকাউন্ট থেকে জয় শাহের ঘোষণাটি শেয়ার করে লিখেছেন, “সামনের পায়ের দারুণ এক শট। খেলাধুলাতে সমতা আসছে। আশা করি এটি অন্যদের জন্য অনুসরণীয় হবে।”

এর আগে জয় শাহ এশিয়া কাপ ট্রফির সাথে ভারতীয় মহিলা দলের একটি ছবি টুইট করেছিলেন। পাশাপাশি তিনি লিখেছিলেন, ‘বৈষম্য মোকাবেলায় ‘বিসিসিআই’-এর প্রথম পদক্ষেপ ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। আমরা আমাদের চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের জন্য ‘বেতন ন্যায্যতা নীতি’ বাস্তবায়ন করছি। আমরা ক্রিকেটে লিঙ্গ সমতার একটি নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছি। এখন থেকে পুরুষ ও নারী ক্রিকেটারদের ম্যাচ ফি একই হবে।’

ভারতীয় নারী ক্রিকেটাররা ম্যাচ ফি এবং কেন্দ্রীয় চুক্তির ক্ষেত্রে পুরুষদের তুলনায় অনেক কম আয় করছেন। ম্যাচ ফি এখন বিসিসিআই সুরাহা করে দিয়েছে তবে কেন্দ্রীয় চুক্তির ক্ষেত্রে এখনও বৈষম্য রয়েছে। কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ নারী ক্রিকেটাররা বার্ষিক ১০ থেকে ৫০ লক্ষ রুপি আয় করেন। অপরদিকে পুরুষদের বার্ষিক আয় ১ থেকে ৭ কোটির মতো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...