কোহলির রেকর্ডও ভেঙে দিলেন রাজা
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পার্থে পাকিস্তানের ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে তুলে নিয়েছেন তিন উইকেট। এদিন পাকিস্তান দলীয় ৩৬ রানে ৩ উইকেট হারানোর পর শান মাসুদ ও শাদাব খান ৫২ রানের জুটি গড়ে দলের বিপর্যয়ে হাল ধরেন। তবে শাদাব খানকে ইনিংসের ১৪তম ওভারের চতুর্থ বলে ফেরানোর পরের বলেই হায়দার আলীকেও ফেরান রাজা।
এই দুজনকে ফেরানোর পর নিজের শেষ ওভারে একা হাতে প্রতিরোধ করা শান মাসুদকেও স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন এই অফস্পিনার। ফলে নিজের কোটার ৪ ওভারে ২৪ রানের বিনিময় ৩ উইকেট নেন। যার সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রাজা।
এই জয়ের দিনে ভারতীয় রান মেশিন বিরাট কোহলির এক রেকর্ডও ভেঙে দিলেন রাজা। এক বর্ষপঞ্জিকায় কোহলির সর্বোচ্চ ৬ বার ম্যাচসেরার রেকর্ড ভেঙে দিয়েছেন রাজা। চলতি বছর ৭ রান ম্যাচসেরা হয়েছেন এই অলরাউন্ডার।
এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ ৬ বার ম্যাচসেরার কৃতিত্ব এতদিন একার দখলে ছিল কোহলির। ২০১৬ সালে তিনি এই রেকর্ড গড়েছিলেন। কিন্তু চলতি বছর উড়ন্ত ফর্মে থাকা রাজা তাকেও ছাড়িয়ে গেলেন। ২০২২ সালে তিনি এখন পর্যন্ত ৭ বার ম্যাচসেরার পুরষ্কার পেয়েছেন। যার মধ্যে টি-টোয়েন্টিতেই পেয়েছেন ৬বার ম্যাচসেরার পুরষ্কার।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
