| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আবারও তারকা খেলোয়ার হারালো অস্ট্রেলিয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৭ ১৭:২৩:৪২
আবারও তারকা খেলোয়ার হারালো অস্ট্রেলিয়া

শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার সুপার টুয়েলভের বড় ম্যাচ। এর আগে বিরাট ধাক্কা খেলো তারা। ১৫ জনের দলে একমাত্র উইকটেকিপার আক্রান্ত হলেন করোনায়। অ্যাডাম জাম্পার পর দ্বিতীয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে এই বিশ্বকাপে কোভিড পজিটিভ হলেন তিনি।

তবে করোনা নিয়েও খেলতে বারণ নেই, আইসিসি এই শিথিলতা আনায় শুক্রবার সম্ভবত খেলানো হবে ওয়েডকে। তার মৃদু উপসর্গ রয়েছে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এর আগে অবশ্য শ্রীলঙ্কা ম্যাচের আগে করোনা পজিটিভ হলে জাম্পাকে খেলায়নি অস্ট্রেলিয়া। তবে গত দুই দিন পরীক্ষা করে নেগেটিভ আসায় তাকে খেলানো হতে পারে ইংলিশদের বিপক্ষে।

টুর্নামেন্টের শুরুতে ওয়েডের বিকল্প একমাত্র উইকেটকিপার ব্যাটসম্যান জশ ইংলিস ছিটকে গেলে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নেয় অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানান, ওয়েড কোনও কারণে খেলতে না পারলে ডেভিড ওয়ার্নারকে দেওয়া হতে পারে গ্লাভস। তবে বৃহস্পতিবার গ্লেন ম্যাক্সওয়েলকে উইকেটকিপিং গ্লাভস হাতে অনুশীলন করতে দেখা গেছে।

ওয়েডকে যদি শুক্রবার খেলানোও হয়, তারপরও দলের সঙ্গে টিম হোটেল থেকে বাসে করে মাঠে যেতে পারবেন না। ম্যাচের আগে বা ম্যাচ চলাকালে ড্রেসিংরুমও ব্যবহার করতে পারনবেন না তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...