পুরনো ঠিকানায় ফিরছেন ডি মারিয়া
বেনফিকা থেকে ২০১০ সালে দি মারিয়াকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। সেখানে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা সহ কয়েকটি শিরোপা জিতে ২০১৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেড যোগ দেন আর্জেন্টিনা মিডফিল্ডার।
এরপর পিএসজি অধ্যায় শেষে এই মৌসুমে ৩৪ বছর বয়সী দি মারিয়া খেলছেন ইতালিয়ান জায়ান্ট ইউভেন্তসের হয়ে। সেরি আ ক্লাবটির সঙ্গে তার চুক্তি এক মৌসুমের।
ঊরুর চোটে বর্তমানে মাঠের বাইরে আছেন দি মারিয়া। তবে সমস্যা খুব গুরুতর নয় বলে জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে। তাই আসছে কাতার বিশ্বকাপে তার খেলা নিয়েও এখন তেমন সংশয় নেই।
বৈশ্বিক আসর শুরু হবে আগামী ২০ নভেম্বর।
কনমেবলের অফিসিয়াল ওয়েবসাইটকে বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে দি মারিয়া তুলে ধরলেন তার অবসর ভাবনা। তিনি বলেন, শেষটা করতে চান রোসারিওতেই।
“আমি রোসারিওতে ফিরে যেতে চাই। জানি এটা কঠিন হবে... কিন্তু আমি সবসময় যেমনটা বলি- আর্জেন্টিনার সবার স্বপ্ন ইউরোপে এসে খেলার, আর আমার স্বপ্ন কোনো একদিন রোসারিও সেন্ট্রালের জার্সি পরতে সেখানে ফিরে যাওয়া।”
“সত্যি তাই, সবসময় আমি এটা বলে আসছি। (রোসারিওতে ফেরার) সুযোগ পেলে আমি লুফে নেব।”
আর্জেন্টিনার শীর্ষ লিগে ২৮ দলের মধ্যে রোসারিওর অবস্থান এখন ১৯তম। খেলোয়াড়দের অনেক বেশি বেতন দেওয়ার সামর্থ্যও তাদের নেই। তাই সেখানে ফিরে যেতে হলে দি মারিয়াকে তার বর্তমান বেতন অনেকাংশেই কমাতে হতে পারে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
