| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে আরও তিন পরিবর্তন।

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৭ ১০:৩৩:৪৮
শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে আরও তিন পরিবর্তন।

এই তিন ক্রিকেটার ও শ্রীলঙ্কা হাই পারফরম্যান্স দলের হেড কোচ টিম ম্যাককাসকিল অস্ট্রেলিয়ার উদ্দেশে শিগগিরই যাত্রা শুরু করবেন।

মূলত বাহাতি পেসার বিনুরা ফার্নান্দো ইনজুরিতে পড়ায় শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট স্ট্যান্ডবাই হিসেবে আরও তিন ক্রিকেটারকে যুক্ত করার সিদ্ধান্ত নেয়। অবশ্য বিনুরাও বদলি খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের স্কোয়াডে যুক্ত হয়েছিলেন। তিনি এসেছিলেন দিলশান মাদুশঙ্কর পরিবর্তে। যিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন। তার আগে দুষ্মান্থে চামিরা ও প্রমোদ মাদুশান ইনজুরিতে পড়েন। অবশ্য প্রমোদ এখনো দলের সঙ্গেই আছেন।

এদিকে গ্রুপপর্বের ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটসম্যান দানুস্কাগুনাথিলাকা ইনজুরিতে পড়েন। তার পরিবর্তে স্কোয়াডে নেওয়া হয়েছিল আশেন বান্দারাকে। এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার সুপার টুয়েলভের ম্যাচে পাথুম নিসাঙ্কা কুঁচকির ইনজুরির কারণে খেলতে পারেননি।

আয়ারল্যান্ডের বিপক্ষে তারা জিতলেও হেরে যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে। শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তাদের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ নিউ জিল্যান্ড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...