| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মিথুনের অপরাজিত ১৫৬ বল হাতে চমক দেখালেন রাজা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৬ ২২:০৫:১০
মিথুনের অপরাজিত ১৫৬ বল হাতে চমক দেখালেন রাজা

স্রেফ ৩ উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে ২৬৭ রানে পিছিয়ে রয়েছে তামিল নাড়ু। ফলো-অন এড়াতে স্বাগতিকদের এখনও প্রয়োজন ১১৮ রান।

প্রথম দিন ৫ উইকেটে ২৩০ রান করে বিসিবি একাদশ। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮৯ রানে আউট হন সাদমান ইসলাম। তবে বুধবার কোনো ভুল করেননি মিঠুন। বোলারদের নিয়ে খেলেই তুলে নেন দারুণ এক সেঞ্চুরি।

দিনের নবম ওভারে সাজঘরের পথ ধরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলি। তিনি করেন ১৫ রান। এরপর চার বোলার তাইজুল ইসলাম, নাঈম হাসান, রেজাউর ও সৈয়দ খালেদ আহমেদকে নিয়ে আরও ৯৮ রান যোগ করেন মিঠুন।

৬টি চারের সঙ্গে ৫টি ছক্কায় সেঞ্চুরি পূরণ করেন বিসিবি একাদশের অধিনায়ক। শেষ পর্যন্ত ১০ চার ও ৮ ছয়ে ১৫৬ রানে অপরাজিত থাকেন তিনি।

বোলিং করতে নেমে উজ্জ্বল পারফরম্যান্স উপহার দেন জাতীয় দলের দরজায় কড়া নাড়তে থাকা ২৩ বছর বয়সী ডানহাতি পেসার রাজা। তামিল নাড়ুর ইনিংসে ধস নামিয়ে ১৭ রানে ৪ উইকেট নেন তিনি।

এছাড়া বাঁহাতি স্পিনার তাইজুল ২টি ও ডানহাতি পেসার খালেদ নিয়েছেন ১ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):

বিসিবি একাদশ ১ম ইনিংস: ১২৭ ওভারে ৩৪৯/৯ ডিক্লে: (আগেরদিন ২৩০/৫) (মিঠুন ১৫৬*, জাকের ১৫, তাইজুল ৮, নাইম ১, রাজা ৮, খালেদ ০*; ভিগনেশ ২৪-১-৬৫-৪, গোথাম ১৮-১-৪৯-০, অস্বিম ১৯-৪-৪০-০, সুনিল ১৮-২-৭২-০, অজিত ৪৩-১৭-৮৪-৪, কৌশিক ৪-০-২৯-০, চতুর্ভেদ ১-০-১-০)

তামিল নাড়ু একাদশ ১ম ইনিংস: ৪০.২ ওভারে ৮২/৭ (চতুর্ভেদ ৭, সূর্যপ্রকাশ ৫, কৌশিক ১০, ইন্দ্রজিত ১১, প্রদোষ ২৮, আদিত্য ১, সুনি ১০*, অজিত ৪; খালেদ ১০-৫-৯-১, তাইজুল ১৬-২-৩৫-২, রাজা ৭.২-০-১৭-৪, নাইম ৭-১-১৫-০)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...