| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও সবাইকে ছাড়িয়ে গেলেন রশিদ দশে ঢুকে গেলেন কোহলি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৬ ২২:০৩:৫৩
আবারও সবাইকে ছাড়িয়ে গেলেন রশিদ দশে ঢুকে গেলেন কোহলি

মেলবোর্নে গত রোববার বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেন কোহলি।

এর আগের দিন সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের ৮৯ রানের জয়ে ৫৮ বলে অপরাজিত ৯২ রানের ইনিংস উপহার দেন কনওয়ে। তিনি এগিয়েছেন তিন ধাপ।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আগের মতো শীর্ষে আছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন এখন কনওয়ে। রিজওয়ানের রেটিং পয়েন্ট ৮৪৯, কনওয়ের ৮৩১।

পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে ভারতের সূর্যকুমার, পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও দক্ষিণ আফ্রিকার মারক্রাম।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলা ফিন অ্যালেন এগিয়েছেন ১৭ ধাপ। বিস্ফোরক এই ওপেনার আছেন ১৩ নম্বরে।

বিশ্বকাপে প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন রশিদ। ওই ম্যাচে তার দল হারলেও ৪ ওভারে ১৭ রান দিয়ে একটি উইকেট নেন এই তারকা লেগ স্পিনার।

রশিদের রেটিং পয়েন্ট এখন ৭০২। ৬৯৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে যাওয়া হেইজেলউড বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে নেন ৩ উইকেট। তবে নিউ জিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ান পেসার রান দেন ৪১, শ্রীলঙ্কার বিপক্ষে ২৬।

তিন ধাপ পিছিয়ে ছয় নম্বরে নেমে গেছেন শ্রীলঙ্কার লেগ স্পিনিং অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গা। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ওভারে ৫৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।

টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়া স্যাম কারান আট ধাপ এগিয়ে অষ্টম স্থানে আছেন। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে এই পেস বোলিং অলরাউন্ডার ৫ উইকেট নেন স্রেফ ১০ রান দিয়ে। তার এখনকার ৬৫৭ রেটিং পয়েন্ট ক্যারিয়ার সেরা।

দুই ধাপ এগিয়ে দশ নম্বরে উঠেছেন ভারতের পেসার ভুবনেশ্বর কুমার। পাকিস্তানের বিপক্ষে তিনি ৪ ওভারে ২২ রান দিয়ে নেন একটি উইকেট।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তার চেয়ে ১৪ রেটিং পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আফগান অধিনায়ক মোহাম্মদ নবি।

তিন ধাপ এগিয়ে তিন নম্বরে উঠেছেন হার্দিক পান্ডিয়া। এই পেস বোলিং অলরাউন্ডার পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নেওয়ার পর কোহলির সঙ্গে রেকর্ড জুটির পথে খেলেন ৪০ রানের কার্যকর ইনিংস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...