| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পেস দিয়েই বাংলাদেশ কে ঘায়েল করতে চায় দক্ষিন আফ্রিকা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৬ ১৯:৩৩:৪৫
পেস দিয়েই বাংলাদেশ কে ঘায়েল করতে চায় দক্ষিন আফ্রিকা

দ্বিতীয় ম্যাচেও রয়েছে বৃষ্টির শঙ্কা। তা একপাশে রেখে নিজেদের পরিকল্পনা সাজিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এনগিডি বললেন, নিজেদের শক্তির জায়গা দিয়েই আক্রমণ করবেন তারা।

“আমরা নিজেদের শক্তির জায়গা নিয়ে ভাবছি। যে কয়টা ম্যাচ দেখেছি, পেসাররাই বেশি সফল ছিল। আমরাও আমাদের শক্তির জায়গা ধরে এগোব। বাংলাদেশের কথা বললে অবশ্যই আমরা আমাদের শক্তি জায়গা দিয়েই আক্রমণ করব। যেটি হলো পেস। নির্ভর করছে তারা কীভাবে এটি সামাল দেয়। আগামীকাল (বৃহস্পতিবার) এটি দেখব। মূলকথা, আমরা যে জায়গায় ভালো, সেটি নিয়েই এগোব।”

গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। সংস্করণ ভিন্ন হলেও সেই সিরিজে বাংলাদেশের ব্যাটিং থেকে ধারণা নিয়েছেন এনগিডি। তাই শুরুতেই টপ অর্ডারকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে চাপে ফেলার লক্ষ্য এ ডানহাতি পেসারের।

“শেষবার যখন আমরা বাংলাদেশের বিপক্ষে খেলেছি, তাদের ব্যাটসম্যানরা বেশ আগ্রাসী ভঙ্গিতে খেলেছে। আমরা এ বিষয়ে অবগত আছি। তো অবশ্যই ওদের টপ অর্ডার আমাদের লক্ষ্য থাকবে। বোলিং ইউনিট হিসেবে আমরা ওদের ‘মাথা কেটে ফেলার’ চেষ্টা করব। যেটা হতে পারে তাদের টপ অর্ডারকে দ্রুত ফেরানোর মাধ্যমে। তাদেরকে যত কমে সম্ভব থামানোর চেষ্টা করব।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...