| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

শক্তি শালী দক্ষিন আফ্রিকার বিপক্ষে একজন হিরো চাই বাংলাদেশ দলে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৬ ১৫:১৩:৫০
শক্তি শালী দক্ষিন আফ্রিকার বিপক্ষে একজন হিরো চাই বাংলাদেশ দলে

দীর্ঘদিন ধরে জয়খরায় ভোগা বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে দলগত পারফরম্যান্সে ঠিকই শেষ হাসি হেসেছে। যেখানে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি আলো কেড়ে নিয়েছেন তাসকিন আহমেদ। ডাচদের ইনিংসের প্রথম দুই বলে দুই উইকেট তুলে নিয়ে জয়ের টোন সেট করে দেন এই পেসার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের জন্য বল বা ব্যাট হাতে এভাবে অন্য আরেকজন হিরো হয়ে উঠবেন এমনটাই চাওয়া টাইগার অধিনায়ক সাকিবের। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে সাকিব জানিয়েছেন, দলের সবার সামনে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের জন্য নায়ক হওয়ার সুযোগ আছে। এখন কেবল অপেক্ষা সিডনির মাঠে কে নায়ক হন, সেটি দেখার।

সাকিবের ভাষ্যে, ‘টি-টোয়েন্টিতে মোমেন্টাম খুব গুরুত্বপূর্ণ। তাই মোমেন্টাম পাওয়া এবং সেটা ধরে রাখা অনেক গুরুত্বপূর্ণ। ওয়ানডে-টেস্টে পারফর্মারের সংখ্যা খুব বেশি থাকে। টি-টোয়েন্টিতে এত বেশি থাকার সুযোগ নেই। কম পারফর্মার থাকবে কিন্তু ওদের পারফরম্যান্সটা একটু বড় হতে হয়।’

আমাদের যে ১১ জন খেলবে তাদের থেকে কারও হিরো হওয়ার আরেকটা সুযোগ কাল (২৭ অক্টোবর)। ঐ হিরো কে হবে? এসব ব্যাপার আমাদের কাছে অনেক বড় ভূমিকা রাখে। আমি যেটা বললাম, ওপেনারদের ২০ ওভার ব্যাটিং করার সুযোগ আছে। কেন তারা করতে পারবে না? আমি বিশ্বাস করি তারা করতে পারবে। বোলাররা আগেরদিন যেমন বলে করেছে, কেন আমরা আবার ১০ উইকেট নিতে পারব না?’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...