| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সাকিবের দলে বাইরের কেও হস্তক্ষেপ করতে পারবে না

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৬ ১৫:০৫:৩৬
সাকিবের দলে বাইরের কেও হস্তক্ষেপ করতে পারবে না

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগের দিন রাতে নাকি টিম ডিনার, সেখানে আবার থাকবেন স্বয়ং বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তবে, এবার নাকি আগের যেকোনো সময়ের মত দলের সব কিছুতে তিনি হস্তক্ষেপ করবেন না। মানে, সাকিব আল হাসান নিজের মন মত পরিবেশই পাচ্ছেন।

সব মিলিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দলীয় সংস্কৃতিতে বিরাট এক পরিবর্তন এসেছে। এবার বাইরের কোনো হস্তক্ষেপ নেই। বিষয়টা সহজ ছিল না, অধিনায়ক সাকিব ও টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম রীতিমত বোর্ডের সাথে কথাবার্তা বলে বিষয়টা নিশ্চিত করেছেন। ড্রেসিংরুমে বাইরের হস্তক্ষেপ দলের জন্য ক্ষতিকর – বিষয়টা বোর্ড সভাপতি ও পরিচালক মহলে বোঝাতে পেরেছেন তাঁরা।

দল চলছে মূলত কোচ আর অধিনায়কের নির্দেশনায়। নতুন এই নীতিতে দলের বাকিরাও খুশি। আর এই নিয়মের অধীনেই এবার গণমাধ্যমের সাথে যতটা সম্ভব কম কথা বলছেন সবাই। আগের মত বিদেশ সফরের চিরায়ত সাংবাদিক আর ক্রিকেটারদের মধ্যে দূরত্ব কমে আসার রীতিতে ছেদ পড়েছে।

আর সেকারণেই অন্য যেকোনো সময়ের চেয়ে সাকিব একটু বেশিই আত্মবিশ্বাসী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও অধিনায়ক জয়ের সন্ধানই করছেন। শুধু জয় নয়, সাকিব চান জয়টা আসুক নতুন কোনো হিরোর হাত ধরে।

তিনি সিডনিতে বসে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের যে ১১ জন খেলবে তাদের থেকে কারও হিরো হওয়ার আরেকটা সুযোগ কাল। ঐ হিরো কে হবে? এসব ব্যাপার আমাদের কাছে অনেক বড় ভূমিকা রাখে। ওপেনারদের ২০ ওভার ব্যাটিং করার সুযোগ আছে। কেন তারা করতে পারবে না? আমি বিশ্বাস করি তারা করতে পারবে। বোলাররা আগেরদিন যেমন বল করেছে, কেন আমরা আবার ১০ উইকেট নিতে পারব না? অবশ্যই পারব।’

আগের ম্যাচে প্রতিপক্ষ যাই হোক না কেন, জয় দিয়ে মোমেন্টামটা পেয়ে গেছে বাংলাদেশ। এবার সেটা ধরে রাখতে চান অধিনায়ক। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে মোমেন্টাম খুবই জরুরী। তাই মোমেন্টাম পাওয়া এবং সেটা ধরে রাখা অনেক গুরুত্বপূর্ণ। ওয়ানডে-টেস্টে পারফর্মারের সংখ্যা বেশি থাকে। টি-টোয়েন্টিতে এত বেশি থাকার সুযোগ নেই। কম পারফর্মার থাকবে কিন্তু ওদের পারফরম্যান্সটা একটু বড় হতে হয়।’

জানা গেছে, আজকের ডিনারে দলের সবার সাথে মন খুলেই কথা বলবেন বোর্ড সভাপতি। তবে, সেটাও হবে দলের নতুন নীতি মেনেই। যার কারণে, ক্রিকেটাররাও আগের মত শঙ্কিত নন। সুপার টুয়েলভে ভাল খেললে এবার নতুন ইতিহাস গড়া সম্ভব, বারবারই কথাটা বলছেন সাকিব। পরিবর্তিত নিয়ম যেন সেই ইতিহাস গড়ারই একটা অংশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...