| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

অনুশীলনে ফিরলেন রোনালদো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৬ ১১:০৩:৫১
অনুশীলনে ফিরলেন রোনালদো

প্রিমিয়ার লিগে গত বুধবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে জায়গা না পাওয়া রোনালদো ৮৯তম মিনিটে মাঠ ছেড়ে টানেলের দিকে রওনা হন। এরপর ইউনাইটেডে কোচ এরিক টেন হাগ জানান, বদলি নামতেও অস্বীকৃতি জানিয়েছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড।

ওই কান্ডের জন্য শাস্তিস্বরূপ প্রিমিয়ার লিগে গত শনিবার চেলসির বিপক্ষে ১-১ ড্র ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয় রোনালদোকে।

বিবিসি তাদের প্রতিবেদনে লিখেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে গত কয়েকদিনে রোনালদো ও টেন হাগের মধ্যে আলোচনা হয়েছে।

ইউনাইটেডের টুইটার পেজে মঙ্গলবার প্রকাশিত অনুশীলনের ছবি ও ভিডিওতে রোনালদোর সপ্রতিভ উপস্থিতি থেকে ধারণা করা হচ্ছে, ইউরোপা লিগে শেরিফের বিপক্ষে হয়ত খেলতে পারেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার।

ওল্ড ট্র্যাফোর্ডে 'ই' গ্রুপের ম্যাচটি হবে আগামী বৃহস্পতিবার।

গ্রুপে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুই নম্বর স্থানে আছে ইউনাইটেড। তিন পয়েন্ট নিয়ে তিনে শেরিফ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...