| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনা ১ম ওভারে সর্বোচ্চ রান তুলে বিশ্বরেকর্ড গড়লেন ডি’কক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৪ ২১:১৩:২৫
ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনা ১ম ওভারে সর্বোচ্চ রান তুলে বিশ্বরেকর্ড গড়লেন ডি’কক

হবার্টে বৃষ্টির জন্য দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের অনেক দেরিতে। প্রাথমিকভাবে ৯ ওভার প্রতি ইনিংসের ম্যাচ খেলা হবে বলে জানানো হয়। জিম্বাবুয়ে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে। তারা ৯ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৭৯ রান সংগ্রহ করে।

১৮ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন ওয়েসলি মাধেভেরে। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া মিল্টন শুমবা ২০ বলে ১৮ রান করেন। এনগিদি ২টি এবং পার্নেল ও নরকিয়া ১টি করে উইকেট সংগ্রহ করেন। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম ওভারেই ২৩ রান সংগ্রহ করে নেয়। চাতারার ওভারের প্রথম ৫টি বলে ৪টি চার ও ১টি ছক্কা মারেন ডি’কক। শেষ বলে ১ রান নেন তিনি। সেই সুবাদে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েন কুইন্টন ডি’কক। কোনও আন্তর্জাতিক টি-২০ ইনিংসের প্রথম ওভারে এটিই সব থেকে বেশি রানের রেকর্ড। আগের নজির ছিল ডেভিড ওয়ার্নারের। তিনি ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইনিংসের প্রথম ওভারে ২২ রান সংগ্রহ করেছিলেন।

যদিও ১.১ ওভারের খেলা সম্পন্ন হওয়ার পরে বৃষ্টিতে ম্যাচ থমকায়। পুনরায় ম্যাচ শুরু হলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৭ ওভারে ৬৩ রানের। রিচার্ডের দ্বিতীয় ওভারে ডি’কক চারটি চার মারেন। ২ ওভারে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে নেয় ৪০ রান।

তবে এর পরেই জিম্বাবুয়ের ক্রিকেটাররা অযথা সময় নষ্ট করতে শুরু করেন। হালকা বৃষ্টি চলছিল। তাই জিম্বাবোয়ে বুঝে যায় যে, পুনরায় বৃষ্টির জন্য ম্যাচ থমকালে খেলা বাতিল হতে বাধ্য। শেষমেশ সেটাই হয়। ৩ ওভারে দক্ষিণ আফ্রিকা বিনা উইকেটে ৫১ রান তোলার পরে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায় এবং শেষমেশ ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হয়। দক্ষিণ আফ্রিকা জয় থেকে মাত্র ১৩ রান দূরে দাঁড়িয়ে যায়। ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয় উভয় দলকে।

ডি’কক ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৪৭ রান করে নট-আউট থাকেন। বাভুমা ২ বলে ২ রান করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...