| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

এমন জয়ে বাকরুদ্ধ কোহলি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৩ ২১:১৫:১৬
এমন জয়ে বাকরুদ্ধ কোহলি

কিন্তু যে পরিস্থিতিতে পাকিস্তানের মত দলের বিপক্ষে ম্যাচটি জিতলেন, তাতে তার নিজের কাছেই যেন অবিশ্বাস্য ঠেকছে এই জয়টা। বলার ভাষা পর্যন্ত হারিয়ে ফেলেছেন। ম্যাচ শেষে সেরার পুরস্কার নিতে এসে বারবারই তিনি বলছিলেন, ভাষা হারিয়ে ফেলার কথা।

ম্যাচ জয়ের প্রতিক্রিয়ায় বিরাট কোহলি বলেন, ‘এটা আসলেই অবাস্তব। আমি কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না। যা হয়েছে তা আমার ধারণার বাইরে। হার্দিক আমাকে বারবার সাহস দিচ্ছিলো যে আমাদের শেষ পর্যন্ত খেলতে হবে।’

শেষ ৩ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৪৮ রান। এ সময়ই শাহিন শাহ আফ্রিদিকে মেরে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে তুলে নেন কোহলি। ওই ওভার নিয়ে কোহলি বলেন, ‘শাহিন যখন বোলিংয়ে (১৮তম ওভারে) আসে, আমি তখন হার্দিককে বলছিলাম, ওকে মারতে হবে। এরপরের হিসেব সহজ হয়ে যাবে। কারণ, নওয়াজের এক ওভার তখনও বাকি। যদি হারিসের বলেও মারতে পারি তাহলে ওদের মধ্যে ভয় তৈরি হবে। শেষ ওভারে যখন ১৬ রান দরকার, তখন একেবারে চুপ হয়ে গেলাম।’

হারিসের শেষ ওভারে (ইনিংসের ১৯তম ওভার) দুই ছয় মারার প্রসঙ্গে কোহলি বলেন, ‘ওই দুটি শট ছিল আমার সহজাত ব্যাটিং। সচরাচরের মতই আমি তাকিয়ে ছিলাম এবং মনোবল শক্ত রাখার চেষ্টা করলাম। লং অনের ছয়টা অপ্রত্যাশিত ছিল। ওটা ছিল লেন্থ স্লোয়ার বল। তবে ফাইন লেগে যে ছক্কা হলো, সেটাতে আমি শুধু ব্যাট চালিয়েছি।’

‘আজ পর্যন্ত মোহালির ইনিংসটি ছিলো টি-টোয়েন্টিতে আমার সেরা ইনিংস। ওই ম্যাচে ৫২ বলে ৮২ করেছিলাম আর আজ ৫৩ বলে ৮২। এই দুটো ম্যাচই আমার জন্য স্পেশাল।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...