| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ কে সহজ ভাবেই নিচ্ছ ডাচরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৩ ১৯:৩৬:৩৮
বাংলাদেশ কে সহজ ভাবেই নিচ্ছ ডাচরা

এ দুই দল। সুপার টুয়েলভে ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, জিম্বাবুয়ে আর বাংলাদেশের বিপক্ষে খেলতে হবে ডাচদের। তবে তাদের টার্গেট বাংলাদেশ ও জিম্বাবুয়ে!

ঘরের মাঠে ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ১ উইকেটে জিতেছিল নেদারল্যান্ডস। তবে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ দেখায় জিততে পারেনি। আজ সংবাদ সম্মেলনে নেদারল্যান্ডসের অভিজ্ঞ ব্যাটসম্যান টম কুপার বলেছেন, ‘সুপার টুয়েলভে কিছু শক্তিশালী দল আছে। তবে (বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে) আমরা সুযোগ দেখছি। আমরা কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলে এসেছি। বাংলাদেশ মাত্র শুরু করছে। তাদের একটি (প্রস্তুতি) ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছে। আর আমরা খেলার মধ্যেই আছি।’প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে সমীহ করলেও এই ম্যাচ না জেতার কোনো কারণ দেখছেন না কুপার, ‘আপনারা বলছেন এটি (বাংলাদেশের বিপক্ষে জিতলে) হয়তো অঘটন হবে। কিন্তু আমি সেভাবে দেখছি না। আমরা এখানে লড়াই করতে এসেছি। অতীতে আমরা তাদের বিপক্ষে সমানে সমান খেলেছি। আগামীকাল তাদের হারাতে না পারার কোনো কারণ দেখছি না। আশা করি আমরা তাদেরকে অপ্রস্তুত অবস্থায় শিকার করতে পারব এবং দারুণভাবে সুপার টুয়েলভ শুরু করতে পারব।’

কুপার বাংলাদেশের ‘প্রশংসা’ করে বলেছেন, ‘এখানে সহজ ম্যাচ বলতে আসলে কিছু নেই। আমরা প্রথম রাউন্ডের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো থেকে অনেক আত্মবিশ্বাস নিচ্ছি। তারা (বাংলাদেশ) খুবই ভয়ানক দল। টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে। আমরা তাদের অতীত রেকর্ড নিয়ে মাথা ঘামাচ্ছি না। নিজেদের দিনে তারা যেকোনো দলকে হারাতে পারে। তাদের সঙ্গে আমাদের বেশ কিছু জমজমাট ম্যাচ আছে। তো আগামীকাল লড়াই করে জিততে পারা দারুণ ব্যাপার হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...