| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ওয়েষ্ট ইন্ডিজ কে নিয়ে ভবিষ্যৎ বানী করে হাসির পাত্র হলেন গেইল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৩ ১১:১৩:৪১
ওয়েষ্ট ইন্ডিজ কে নিয়ে ভবিষ্যৎ বানী করে হাসির পাত্র হলেন গেইল

অবিশ্বাস্য হলেও সত্যি ব্যাপার হলো, দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের সুপার টুয়েলভে সরাসরি কোয়ালিফাই করা দলগুলোর বিশ্বকাপ শুরুর আগেই শেষ হয়ে গেছে। এতেই রীতিমত ট্রলের শিকার হতে হচ্ছে ইউনিভার্স বস খ্যাত গেইলকে।

ওই সময় সাংবাদিকের প্রশ্নের উত্তরে গেইল জানিয়েছিলেন, আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনাল ম্যাচ হতে পারে। ভারত বিশ্বকাপ জেতার ফেভারিট, তবে ওয়েস্ট ইন্ডিজ দলের ট্রফি জয়ের সম্ভাবনা আরও বেশি।

তবে বিশ্বকাপে সুপার টুয়েলভের বাছাইপর্বে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের কাছে হেরে বিদায় ঘণ্টা বেজে গেছে নিকোলাস পুরানের নেতৃত্বাধীন দলটির। তখন বিষয়টিকে স্বাভাবিক হিসেবে নিলেও এখন গেইলের সেই পুরোনো কথা টেনে এনেছেন সমালোচকরা।

সমর্থকদের অনেকে আবার মনে করেন, গেইলের মতো অভিজ্ঞ পারফর্মারকে দলে রাখা হলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইউনিটকে এতটা ভুগতে হতো না।

বয়সে বুড়ো গেইল ছাড়াও এবারের দলে ছিলেন না অ্যান্দ্রে রাসেল, সুনীল নারাইনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। এ ছাড়া কাইরন পোলার্ড তো অবসরই নিয়ে ফেলেছেন। তাদের ছাড়া বিশ্বকাপ যাত্রাও সহজ নয়, তা আগেই অনুমান করেছিলেন গেইল।

এই বিষয়ে তিনি বলেন, আমার কাছে মনে হয় এবারের বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের জন্য সহজ হবে না। কারণ, নতুন দল, নতুন অধিনায়ক- তার ওপর পোলার্ড, রাসেল, ব্রাভো কেউ নেই। শেষপর্যন্ত গেইলের প্রথম প্রেডিকশন মেলেনি, দ্বিতীয় প্রেডিকশনই সত্যি হয়ে গেল!

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...