| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনি থেকে পার্থ,জয়ের থেকেও বেশি আলোচনায় দুর্দান্ত তিন ক্যাচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৩ ১০:০৩:৩৩
সিডনি থেকে পার্থ,জয়ের থেকেও বেশি আলোচনায় দুর্দান্ত তিন ক্যাচ

সুপার টুয়েলভের অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের মধ্যকার প্রথম ম্যাচে ধরা ফিলিপসের এই ক্যাচটিকে ইতোমধ্যে টুর্নামেন্টের সেরা ক্যাচগুলোর একটি হবে বলে বিবেচনা করা হচ্ছে।

শুধু তাই নয় পার্থে ইংল্যান্ড-আফগানিস্তানের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচেও দারুণ সব ক্যাচ ধরতে দেখা গেছে ইংলিশদের। প্রথম দিনেই যেন আলোচনায় দুর্দান্ত ফিল্ডিং।

সপ্তম ওভারেই ফিলিপসকে স্মরণ করালেন লিয়াম লিভিংস্টোন। ধারাভাষ্যকার বলেই দিলেন, ‘ফিলিপস তুমি প্রতিযোগী পেয়ে গেছো।’ ঠিক ফিলিপসের মতো না হলেও ছিল কাছাকাছি। স্টোকসের শর্ট বলে বিহ্যাইন্ড দ্য স্কয়ারে খেলতে চেয়েছিলেন হজরতুল্লাহ জাজাই। বল যখন শূন্য থেকে ধীরে ধীরে মাটিতে পড়ছিল ডিপ কাভার থেকে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে বল ধরেন লিভিংস্টোন।

১৪তম ওভারে আরেকটি দুর্দান্ত ক্যাচ ধরেন আদিল রশিদ। স্টোকসের স্লোয়ারে লফটেড শট খেলতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করেন নাজিবউল্লাহ। মিড অন থেকে পেছনের দিকে দৌড়ে গিয়ে বল মুঠোবন্দি করেন আদিল। এরপরের ওভারেই বাটলার বাম দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ ধরে নবীকে ফেরান।

উইকেটরক্ষকরা হরহামেশা এমন ক্যাচ ধরেন বলে বাটলার ফিলিপস-লিভিংস্টোনদের নিচে চাপা পড়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে সাফল্য পেতে হলে ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে আঁটসাঁট বোলিং যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন ক্ষুরধার ফিল্ডিং।

সুপার টুয়েলভের প্রথম ম্যাচে স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮৯ হারিয়েছে নিউ জিল্যান্ড। আর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এমন কঠিন ক্যাচগুলো সহজে পরিণত না করলে ফলটা হয়তো ভিন্ন হতো।

সতীর্থ ফিলিপস এমন ক্যাচ ধরতে পারবেন বিশ্বাসই করেননি কনওয়ে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটি একটি বিশেষ ক্যাচ। সত্য কথা বলতে যখন বল বাতাসে ভাসছিল আমি ভাবিনি সে এটা ধরতে যাবে। যত দ্রুততার সঙ্গে ধরেছে, এটা স্পেশাল। ডাইভের টাইমিংটা ছিল দুর্দান্ত। বলতে গেলে ওই মুহুর্তে ম্যাচের মোড় ঘুরানো ক্যাচ ছিল এটি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...