| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

অল্প রান করেও দারুন লড়াই করলো আফগানিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২২ ২১:৪০:৫৪
অল্প রান করেও দারুন লড়াই করলো আফগানিস্তান

আফগানদের দেওয়া ছোট টার্গেট তাড়ায় নেমে ইংল্যান্ডের শুরুটা ভালো হলেও পরে বেশ ভূগতে হয়েছে। জস বাটলারকে ফিরিয়ে (১৮) ৩৫ রানের ওপেনিং জুটি ভেঙেছেন ফজলহক ফারুকী। সেই বিধ্বংসী ইংলিশ ব্যাটিং লাইনআপ আজ দেখা যায়নি। অ্যালেক্স হেলস ২০ বলে ১৯, ডেভিড মালান ৩০ বলে ১৮ রানের অবিশ্বাস্য ধীরগতির ইনিংস খেলেন!

স্বল্প পুঁজি নিয়েও দারুণ লড়াই জমায় আফগানরা। তবে একাধিক ক্যাচ ফেলে ফিল্ডাররা বারবার সেই লড়াইয়ের গতি ব্যহত করেছেন। লিয়াম লিভিংস্টোনের দৃঢ়তায় শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন হয় ২ রানের। ১১ বল আর ৫ উইকেট হাতে রেখেই জিতে যায় ইংল্যান্ড। লিভিংস্টোন ২১ বলে ২৯ আর মঈন আলী ১০ বলে ৮ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে মাত্র ১১২ রানে অল-আউট হয়ে যায় আফগানিস্তান। বল হাতে আগুন ঝরান স্যাম কারেন। ৩.৪ ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে শিকার করেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট। আফগানদের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৩২ রান করেছেন ওপেনার ইব্রাহিম জারদান। এছাড়া উসমান গনি করেন ৩০ বলে ৩০, নজিবুল্লাহ জারদান ১৩ আর রহমানুল্লাহ গুরবাজ করেন ১০ রান। ৬ ব্যাটার দুই অংকই ছুঁতে পারেননি। কারেন ছাড়াও বেন স্টোকস আর মার্ক উড নিয়েছেন ২টি করে উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...