| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ক্রিকেট মাঠে দেখা মিললো সুপারম্যানের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২২ ২১:৩৯:৪৪
ক্রিকেট মাঠে দেখা মিললো সুপারম্যানের

কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ড যখন অবিশ্বাস্য সব ফিল্ডিং শুরু করে দেয়, তখন সেটাকে কী বলা যাবে? বিশেষ করে কভার অঞ্চলে সুপারম্যানের মত বাম পাশে ঝাঁপিয়ে পড়ে মার্কাস স্টোইনিজের যে অবিশ্বাস্য ক্যাচটি তালুবন্দী করলেন গ্লেন ফিলিপস, তাকে কী অভিধায় আখ্যায়িত করা যাবে?

২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরু থেকেই অস্ট্রেলিয়ানদের চেপে ধরে নিউজিল্যান্ড বোলাররা। ৫ রানে ডেভিড ওয়ার্নার, ৩০ রানের অ্যারোন ফিঞ্চ, ৩৪ রানে মিচেল মার্শ বিদায় নেন। ৮.২ ওভারে দলের রান যখন ৫০, তখনই অবিশ্বাস্য ক্যাচটি ধরার ঘটনা ঘটে।

মিচেল সান্তনারের বলে অফসাইডে বলটিকে বাতাসে ভাসিয়ে দেন স্টোইনিজ। কভার অঞ্চলে বলটি উপরে উঠে যায়। স্টোইনিজ ভেবেছিলেন অন্তত দুটি রান হলেও নিতে পারবেন ওই বল থেকে। কারণ, এমন এক জায়গায় খেলেছেন যেখানে কোনো ফিল্ডার ছিলো না।

কিন্তু ডিপ কভার অঞ্চল থেকে বাম পাশে দৌড়ে আসেন গ্লেন ফিলিপস। একসময় হাতদুটোকে সামনে বাড়িয়ে দিয়ে বাম পাশে নিজের শরীরটাকে শূন্যে ছুঁড়ে দেন তিনি। পুরো শরীরটাই একসঙ্গে মাটিতে পড়ে গেলো। কিন্তু তার আগেই বলটাকে তালুবন্দী করে নিলেন তিনি।

যারা ক্যাচটিকে ধরতে দেখেছেন, দীর্ঘদিন চোখের সামনে ভাসবে এই দৃশ্য। এমন দৃশ্য দেখাও যে সৌভাগ্যের! অবিশ্বাস্য ক্যাচ ধরার ঘটনা ক্রিকেটে ঘটে না এমন নয়। কিন্তু এমন সুপারম্যানের মত ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরার দৃশ্য সচরাচর দেখা যায় না। নিঃসন্দেহে এবারের বিশ্বকাপে অন্যতম সেরা কিংবা সবচেয়ে সেরা ক্যাচের স্বীকৃতিও পেয়ে যাবে এই ক্যাচ। এমনকি সেরা ফিল্ডিংয়ের বিজ্ঞাপনও হয়ে থাকতে পারে গ্লেন ফিলিপসের এই ক্যাচটি।

ফিলিপসের অসাধারণ ক্যাচ ধরা দেখে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন মার্কাস স্টোইনিজ। তার যেন বিশ্বাস হতে চাইছিল না যে, এমন ক্যাচটাও কেউ ধরে ফেলে!

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...