| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিব কে ছাড়িয়ে গেলেন টিম সাউদি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২২ ২০:১৫:৫৮
সাকিব কে ছাড়িয়ে গেলেন টিম সাউদি

এমন এক অবিস্মরণীয় ম্যাচে ব্যক্তিগতভাবেও এক রেকর্ড করেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক এখন সাউদি।

বিশ্বকাপ শুরুর আগে ১২২ উইকেট নিয়ে সাকিব ও সাউদি যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন।সিডনিতে আজ শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন উইকেট তুলে নেওয়ায় সাউদির এখন উইকেট সংখ্যা ১২৫। ফলে তিনি এককভাবে এখন সর্বোচ্চ উইকেটের মালিক।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নিজের প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নিয়েই সাকিবকে ছাড়িয়ে যান সাউদি। এরপরে মিচেল মার্শকেও ফেরান তিনি। আর ৮৯ রানের জয়ের ম্যাচের শেষ পেরেকটাও ঠুকে দেন কিউই এই তারকা।

আন্তর্জাতিক টি-২০’তে সর্বোচ্চ উইকেট শিকারি

টিম সাউদি (নিউজিল্যান্ড) - ১২৫

সাকিব আল হাসান (বাংলাদেশ) - ১২২

রশিদ খান (আফগানিস্তান) - ১১৮

লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) - ১০৭

ইশ সোধি (নিউজিল্যান্ড) - ১০৪

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...